রংপুরের সাবেক এমপি ডিউকের বড় ভাই লিংকন গ্রেফতার
রংপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, ৪:৪৪ পিএম

রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের  প্রেসিডিয়াম সদস্য ডিউক চৌধুরীর বড় ভাই লিংকন চৌধুরীকে বগুড়া থেকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা, সন্ত্রাস দমন এবং নাশকতার আইনে একাধিক মামলা রয়েছে। শনিবার ( ২৯ নভেম্বর) বেলা তিনটায় বগুড়া থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। 

রংপুর রেল ডিআইজি মো. আমিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়ায় মহাসড়ক দিয়ে পঞ্চগড়ের দেবিগঞ্জগামী একটি বাসে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। 

আরও পড়ুন : রৌমারীতে জাতীয় প্রাণিসম্পদ প্রদর্শনী

ডিআইজি আরও জানান,  তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বদরগঞ্জে হামলা হত্যাচেষ্টার একাধিক মামলা ছাড়াও ৫ আগস্ট পরবর্তী সময়ে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র, নাশকতা এবং সন্ত্রাস দমন আইনে মামলা রয়েছে। তিনি রংপুর- আসনের সাবেক এমপি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য পলাতক আহসানুল হক চৌধুরী ডিউকের বড় ভাই। বদরগঞ্জসহ রংপুর অঞ্চলে বিগত সময়ে ঠিকাদারি ব্যবসা নিয়ন্ত্রণ করতেন তিনি। এছাড়াও বৈষম্য  বিরোধী আন্দোলনের সময় বদরগঞ্জসহ রংপুর অঞ্চলের অর্ধ যোগান দাতা সিন্ডিকেটের অন্যতম সদস্যও ছিলেন লিংকন চৌধুরী। 

ডিআইজি  আরও জানান, বগুড়া থেকে তাকে রংপুরে আনার জন্য কার্যক্রম শুরু হয়েছে। তাকে গ্রেফতারের এই খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছে বদরগঞ্জের মানুষ।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft