রৌমারীতে জাতীয় প্রাণিসম্পদ প্রদর্শনী
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ৫:৪৫ পিএম

‘দেশী জাত, আধুনিক প্রযুক্তির প্রাণিসম্পদে হবে উন্নতি, ‘আমিষেই শক্তি, আমিষেই মুক্তি’ এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় কুড়িগ্রামের রৌমারীতেও জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা চত্বও থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একইস্থানে এসে শেষ হয়।

বুধবার বেলা সাড়ে ১০ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে প্রাণিসম্পদ কর্মকর্তা মো. কামরুজ্জামান পাইকাড় এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার উজ্জল কুমার হালদার এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৃষি কর্মকর্তা কাইয়ুম চৌধুরী, মৎস কর্মকর্তা উম্মে হোসনেআরা, খামারি চাঁন মিয়া, মালেকা খাতুন ও সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চলনা করেন ভেটেনারী সার্জন ডা. রুবেল আহমেদ। আলোচনা সভা শেষে বিভিন্ন এলাকার খামারি থেকে আনা অনুষ্ঠানস্থলে গবাদিপশু উন্নত জাতের গরু, দুগ্ধজাত পণ্য, ঘোড়া, মহিষ, ছাগল, ভেড়া, কবুতর ও মুরগীসহ সকল স্টল প্রদর্শন করেন কর্মকর্তাবৃন্দ।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft