প্রকাশ: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ৪:২৬ পিএম

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ উপলক্ষে নাটোরের গুরুদাসপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রাণিসম্পদ চত্বরে ফিতা কেটে প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ।
উদ্বোধন শেষে তিনি বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং একটি র্যালি নিয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় অংশ নেন। আলোচনা সভায় প্রধান অতিথি ও অন্যান্য বক্তারা প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং স্থানীয় খামারিদের এগিয়ে নিতে সরকারের বিভিন্ন উদ্যোগ নিয়ে মূল্যবান মতামত প্রদান করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রোকনুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, কৃষি কর্মকর্তা কে. এম. রাফিউল ইসলাম, উপজেলা প্রকৌশলী মিলন মিয়া, বিএডিসির সহকারী প্রকৌশলী সাইদুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা রতন চন্দ্র সাহা এবং গুরুদাসপুর থানা ওসি (তদন্ত) মো. আকবর আলী।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে দিনব্যাপী এই প্রদর্শনীতে স্থানীয় খামারি, উদ্যোক্তা ও সাধারণ দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যায়।
জ/উ