নেত্রকোনায় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্তির প্রতিবাদে অবস্থান ধর্মঘট
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ৪:২৩ পিএম

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্ত করে অন্য অধিদপ্তরের সঙ্গে একীভূতকরণের সিদ্ধান্তের প্রতিবাদে এবং ৮ দফা দাবির পক্ষে অবস্থান ধর্মঘট পালন করেছেন নেত্রকোনায় কর্মরত নার্স ও মিডওয়াইফারি সদস্যরা। এই কর্মসূচিতে যোগ দেন নেত্রকোনা নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরাও।

বুধবার (২৮ নভেম্বর ২০২৫) সকালে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে আধুনিক সদর হাসপাতাল প্রাঙ্গণে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী এ অবস্থান ধর্মঘট অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে বক্তব্য দেন বিএনএ নেত্রকোনা জেলা শাখার সভাপতি ফাতেমা বেগম, সহসভাপতি হান্না বর্মন এবং নেত্রকোনা নার্সিং ইনস্টিটিউটের নার্সিং ইনস্ট্রাক্টর সুবর্ণা আচার্যসহ স্থানীয় নার্সিং নেতৃবৃন্দ।

আরও পড়ুন : পূর্বধলায় জমি নিয়ে বিরোধে ফসল আবাদ বন্ধ, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার

বক্তারা নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে অন্য অধিদপ্তরে যুক্ত করার প্রস্তাবের তীব্র নিন্দা জানিয়ে বলেন, এটি নার্সিং পেশার স্বাধীন কাঠামো ও উন্নয়নকে বাধাগ্রস্ত করবে। পাশাপাশি তারা তাদের পেশাগত স্বার্থ-সংশ্লিষ্ট ৮ দফা দাবি অবিলম্বে বাস্তবায়নের আহ্বান জানান।

হুঁশিয়ারি দিয়ে বক্তারা বলেন, দাবি মেনে না নেওয়া হলে আমরা বৃহত্তর আন্দোলন কর্মসূচিতে যেতে বাধ্য হব। এ সময় আধুনিক সদর হাসপাতালে কর্মরত নার্স ও মিডওয়াইফারি সদস্যসহ নার্সিং ইনস্টিটিউটের শতাধিক শিক্ষার্থী অবস্থান ধর্মঘটে অংশ নেন।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft