প্রকাশ: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ১০:২১ পিএম

বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণায় মেতে উঠেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
মঙ্গলবার রাতে বগুড়া শহরের সাতমাথাসহ বিভিন্ন এলাকায় মিছিল, লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে বগুড়া জেলা ছাত্রদল। এর আগে ১২ নভেম্বর দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভা, ১৫ নভেম্বর কলোনী বাজার, ১৭ নভেম্বর কালিতলা বাজার এবং বুধবার ১৯ নভেম্বর উপজেলার সাবগ্রাম এলাকায় প্রচারণা মিছিল ও গণসংযোগ করে সংগঠনটি।
সাধারণ জনগণের বহুল প্রত্যাশিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিপুল ভোটে জয়যুক্ত করে বগুড়ার কৃতিসন্তান তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করবে বলে আশাবাদ ব্যক্ত করেন নেতাকর্মীরা।
তাদের বিশ্বাস, জনগণের ভালোবাসা ও সমর্থনই বিএনপির বিজয়ের প্রধান শক্তি হয়ে উঠবে এই নির্বাচনে।