শ্রীলঙ্কার বিপক্ষে টানা তৃতীয় জয় বাংলাদেশের
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ৪:২১ পিএম

এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইপর্বে রীতিমতো উড়ছে বাংলাদেশ। দুর্দান্ত পারফরম্যান্সে শ্রীলঙ্কার বিপক্ষে হ্যাটট্রিক জয় তুলে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। 

আজ বুধবার চীনের চংকিনে শ্রীলঙ্কার বিপক্ষে ৫-০ ব্যবধানে জয়ের ম্যাচে জোড়া গোল করেছেন অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল। এ ছাড়া ইকরামুল, মানিক ও বায়েজিদ একটি করে গোল করেন।

আরও পড়ুন : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

এদিনে ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের ওপর আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বাংলাদেশ। শ্রীলঙ্কার গোলরক্ষক ভালো পারফর্ম করলেও বাংলাদেশের ধারাবাহিক আক্রমণাত্মক ফুটবলে ৫ গোল হজম করতে হয়েছে। 

গোলের খাতা খুলতে অবশ্য ২৪ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়। আরিফের দারুণ পাস থেকে ইকরামুল মাথা ছুঁইয়ে জালে বল পাঠিয়ে বাংলাদেশের গোলযাত্রা শুরু করেন।   

এরপর ২৯ মিনিটে অপুর অসাধারণ পাসে মানিক দুর্দান্ত ফিনিশিংয়ে দলকে দ্বিতীয় গোল উপহার দেন। বিরতির পর ৬৪ মিনিটে রিফাতের পাস থেকে ফয়সাল এক ডিফেন্ডারকে কাটিয়ে ঠান্ডা মাথায় শট নিয়ে গোল করেন।

আরও পড়ুন : ভারতকে ৪০৮ রানে হারিয়ে দক্ষিণ আফ্রিকার ইতিহাস 

নির্ধারিত সময়ের শেষ মিনিটে বায়জিদ দূর থেকে জোরালো শটে গোল করেন। ইনজুরি সময়ে অধিনায়ক ফয়সাল হাফ-ভলিতে দারুণ লং রেঞ্জ শটে নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোল করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  খেলাধুলা   এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইপর্ব   বাংলাদেশ   শ্রীলঙ্কা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft