জমির বিরোধে ভাতিজার মারধরে চাচার মৃত্যু, পুলিশ থেকে ছিনিয়ে অভিযুক্তকে পিটুনি
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ৪:১৪ পিএম

কক্সবাজারের চকরিয়ায় জমির বিরোধে ভাতিজার মারধরে প্রাণ হারিয়েছেন মো. কালু (৮০) নামে এক বৃদ্ধ। কালুর মৃত্যুর বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত আলী আহমেদকে অবরুদ্ধ করে রাখে বিক্ষুব্ধ জনতা। খবর পেয়ে তাকে আটকের চেষ্টা চালায় পুলিশ।

এসময় পুলিশের হাত থেকে অভিযুক্তকে ছিনিয়ে নিয়ে পিটুনি দেয় স্থানীয়রা। সর্বশেষ বুধবার (২৬ নভেম্বর) দুপুরের বিক্ষুব্ধ জনতার পিটুনিতে আহত আলী আহমদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে বুধবার সকালে উপজেলার কাকারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড পুলেরছরা এলাকায় এ ঘটনা ঘটে। হামলার ঘটনায় পাঁচ পুলিশ সদস্য আহতের খবর পাওয়া গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকালে সকালে চাষের জমি দেখতে ঘটনাস্থলে  যায় মো. কালু। পরে জমির বিরোধ নিয়ে ভাতিজা মাস্টার আলী আহমদের সঙ্গে মো. কালুর বাগ্‌বিতণ্ডা হয়। এক পর্যায়ে চাচাকে লাথিও ঘুষি মারে ভাতিজা। এতে ঘটনাস্থলে মাটিতে লুটিয়ে পড়েন কালু। পরে পরিবারের লোকজন উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : বিনামূল্যে সাইকেল বিতরণ, নিয়মিত স্কুলে যাচ্ছে ছাত্রীরা

কালুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার পরিবারের লোকজন ও এলাকাবাসী ভাতিজা মাস্টার আলী আহমদের বাড়ি ঘেরাও করে তাকে অবরুদ্ধ  করে রাখে। পরে ঘটনাস্থলে গিয়ে থানা পুলিশ তাকে আটক করে থানায় নেওয়ার পথে বিক্ষুব্ধরা আলী আহমদ ও পুলিশের উপর হামলা চালায়।এ সময় ভাতিজা মাস্টার আলী আহমদ ও থানা পুলিশের পাঁচ সদস্য আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহত আলী আহমদের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চকরিয়া থানার ওসি মো. তৌহিদুল আনোয়ার বলেন, নিহত কালুর সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অভিযুক্ত মাস্টার আলী আহমদকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে 

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft