গাজীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
কালিয়াকৈর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ১১:৫১ এএম আপডেট: ২৪.১১.২০২৫ ৫:২১ পিএম

গাজীপুরের কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) ভোরে উপজেলার বাজহিজলতলী এলাকায় ঢাকা-রাজশাহী রেলরুটে এ দুর্ঘটনা  ঘটে। 

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) কাইয়ুম আলী বলেন, ভোরে ঢাকা রাজশাহী রেলরুটের কালিয়াকৈর উপজেলার বাজহিজলতলী এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে আনুমানিক ৬০ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়।

আরও পড়ুন : কাপাসিয়ায় প্রান্তিক কৃষকের মাঝে সার-বীজ বিতরণ

তিনি আরও বলেন, নিহতের পরনে লুঙ্গি ও গেঞ্জি ছিল। তার পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মৃতদেহ উদ্ধার করে।

/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  গাজীপুর   কালিয়াকৈর   ট্রেন   অজ্ঞাত   অজ্ঞাত  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft