কাপাসিয়ায় প্রান্তিক কৃষকের মাঝে সার-বীজ বিতরণ
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৩ নভেম্বর, ২০২৫, ৮:৫৩ পিএম

২০২৫-২৬ অর্থ বছরে রবি মৌসুমে বোরো হাইব্রিড ও বোরো উফশী ধান ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গাজীপুরের কাপাসিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ করা হয়। 

আজ রোববার দুপুরে কাপাসিয়া উপজেলার পরিষদের সামনে ৮৪০ জন  ক্ষুদ্র  ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষক প্রতি ০৫ কেজি বোরো উফশী ধান বীজ ও ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার এবং ৬০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিঘা প্রতি ০২ কেজি করে বোরো হাইব্রিড ধান বীজ বিতরণ করা হয়। 

আরও পড়ুন- মহাখালীতে চলন্ত বাসে আগুন

কৃষকদের মাঝে এ সকল বীজ ও রাসায়নিক সার সহায়তা প্রদান করেন উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না তাসনীম এর পক্ষে প্রধান অতিথি হিসেবে সার ও বীজ বিতরণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদুল হক। 

বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আউলিয়া খাতুন। 

এসময় অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৈয়দ শাকিল আহমেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অলি ভৌমিক ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুরাইয়া আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মশিউর রহমান,  উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা দিলারা আক্তার মনি, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা  মো: আবুল কালাম, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ মোখলেছুর রহমান খানসহ বিভিন্ন ইউনিয়নের ব্লকে কর্মরত উপ সহকারী কৃষি কর্মকর্তা, কৃষকবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft