মেহেরপুরে অস্ত্রসহ সেনাবাহিনীর হাতে আটক ১
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ১১:৫৮ এএম

মেহেরপুরের গাংনীতে একটি ওয়ান শুটার পিস্তলসহ মনিরুজ্জামান নামের এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী। আটককৃত মনিরুজ্জামান মনি গাংনী পৌর এলাকার পশ্চিম মালসাদহ গ্রামের বাসিন্দা।

রোববার (২৩ নভেম্বর) দিবাগত মধ্য রাতে অভিযান চালিয়ে মনিরুজ্জামানকে আটক করা হয়। পরে তার ঘরের ছাদ থেকে অস্ত্র উদ্ধার করা হয়। অস্ত্রসহ আটকের বিষয়টি নিশ্চিত করেছে সেনাবাহিনীর গাংনী ক্যাম্প।

আরও পড়ুন : গাজীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, পশ্চিম মালসাদহ এলাকার মনিরুজ্জামানের বাড়িতে অস্ত্র আছে- এমন সংবাদে অভিযান পরিচালনা করা হয়। অনুসন্ধান শেষে তার বাড়ির ছাদের ওপর থেকে ১টি ওয়ান শুটার পিস্তল উদ্ধার করা হয়। সেইসাথে মনিরুজ্জামান মনিকে আটক করা হয়।

পরবর্তীতে উদ্ধারকৃত অস্ত্রসহ গাংনী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয় তাকে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft