রৌমারীতে হত-দরিদ্রদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৫:২৯ পিএম

কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের বাগুয়ারচর গ্রামে বুধবার দুপুরের দিকে রৌমারী উপজেলায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে সেন্টার ফর সোস্যাল ডেভেলপমেন্ট কুড়িগ্রাম এনজিও'র প্রধান কার্যালয় দক্ষিণ বাগুয়ারচর, রৌমারী অফিস থেকে ১২ জন হত-দরিদ্র  প্রতিটি পরিবারের মাঝে বিনামূল্যে ২টি করে মোট ২৪ টি ছাগল বিতরণ করা হয়েছে। অপর দিকে ছাগল পালনে ভ্যাকসিন এর বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয় এবং কৃমির ওষুধ বিতরণ করা হয়।  

বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: মো. কামরুজ্জামান পাইকার, পশু চিকিৎসক মো. মেহেদী হাসান, সেন্টার ফর সোস্যাল ডেভেলপমেন্ট (সিএসডিকে) কুড়িগ্রাম সংস্থার সভাপতি মো. ফজর আলী, নির্বাহী পরিচালক মো. আবু হানিফ মাস্টার, সহকারী পরিচালক মো. হারুন অর রশিদ,  এনজিও’র কর্মচারীবৃন্দ ও উপকারভোগী সহ এলাকায় সুধীজন।

আরও পড়ুন : সংবাদ সম্মেলন করে আ.লীগ নেতার পদত্যাগ

এসময় প্রাণি সম্পদ কর্মকর্তা বলেন, উপজেলার চরাঞ্চলের জন্য গ্রামীণ অর্থনীতে ছাগল পালন ও বিতরণ  কর্মসূচি আওতায় দরিদ্র ও অসহায় মানুষের অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করতে ব্যাপক ভূমিকা রাখবে এবং ভালো মানের ছাগল বিতরণ ও এলাকার প্রয়োজন  প্রকল্প গ্রহণ করার জন্য বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন ও সিএসডিকে এনজিওকে ধন্যবাদ জ্ঞাপন করছি।

সিএসডিকে এনজিও’র  সভাপতি মো. ফজর আলী বলেন, সিএসডিকে সংস্থাটি দীর্ঘদিন থেকে কুড়িগ্রাম জেলার রৌমারী ও চর রাজিবপুর উপজেলায় বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছে। সামনের দিনগুলোতেও দরিদ্র অসহায় মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাবেন সে জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft