সংবাদ সম্মেলন করে আ.লীগ নেতার পদত্যাগ
বিরল (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৫:১৫ পিএম

বিরলের ফরক্কাবাদ ইউনিয়ন পরিষদের ৬ জন নির্বাচিত সদস্য একযোগে সংবাদ সম্মেলন করে জানালেন বাংলাদেশ আওয়ামীলীগ বা এর কোন অঙ্গ সংগঠনের রাজনীতি থেকে পদত্যাগ করে রাজনীতি হতে সরে দাড়ানোর ঘোষণা। জনসেবার জন্য ইতিপূর্বে আওয়ামী রাজনীতির সাথে জড়িত থাকলেও জুলাই বিপ্লবের চেতনায় উজ্জীবীত হয়ে উনারা পূর্বের কোন কর্মকান্ডের জন্য কেউ ব্যাথিত হয়ে থাকলে ক্ষমা প্রার্থনা করেছেন। বর্তমানে দলটির কোন কার্যক্রমের সাথে উনারা আর জড়িত নাই এবং ভবিষ্যতেও কখনও জড়িত হবেন না বলে অঙ্গীকার ব্যাক্ত করেন ইউপি সদস্যবৃন্দ।

বৃহস্পতিবার সকালে বিরল প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ০২ নং ফরক্কাবাদ ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সদস্য রাকিব হাসান রনি, ৭ নং ওয়ার্ড সদস্য আবু বক্কর সিদ্দিক, ৪ নং ওয়ার্ড সদস্য আজিজুর রহমান, ২ নং ওয়ার্ড সদস্য মমিনুর রশিদ মমিন, ৮ নং ওয়ার্ড সদস্য মোজাফ্ফর হোসেন, ৪-৫-৬ নং সংরক্ষিত ওয়ার্ড সদস্য ফাউজিয়া বেগম উপস্থিত থেকে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। এসময় কোন রাজনৈতিক বা প্রশাসনিক চাপের কারণে পদত্যাগ করছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নিজেদের অনুভূতি এবং জনগণের প্রত্যাশা থেকে রাজনীতি থেকে সরে দাড়ানোর সিদ্ধান্ত বলে জানান ইউপি সদস্যবৃন্দ।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft