পাবনায় বাগান থেকে শিশুর মরদেহ উদ্ধার, আটক ২
পাবনা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৬ নভেম্বর, ২০২৫, ১২:০৩ পিএম

পাবনা পৌর সদরের একটি বাগান থেকে হাফসার নামে ৯ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) রাতে শালগাড়িয়া সরদারপাড়া এলাকা থেকে তার হাফসার মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন : সিরাজগঞ্জে হাত-পা বাঁধা অবস্থায় নদী থেকে মরদেহ উদ্ধার

পুলিশ জানায়, কয়েকদিন আগে মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে আসে হাফসা। পরে গতকাল সন্ধ্যা থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। একপর্যায়ে রাতে বাড়ির পাশের বাগানে হাফসার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আরও পড়ুন : চাঁপাইনবাবগঞ্জে দুর্বৃত্তের অস্ত্রের আঘাতে পুলিশের এসআই আহত

পুলিশ আরও জানায়, কানের দুল ছিনিয়ে নেয়ার পর তাকে দুর্বৃত্তরা হত্যা করে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এরইমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য রমজান ও সাব্বির নামের দুই যুবককে আটক করা হয়েছে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  পাবনা   মরদেহ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft