ফেনীতে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন
ফেনী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৬ নভেম্বর, ২০২৫, ১১:৫৭ এএম

ফেনী শহরের মুক্তবাজারে জুলাই-আগস্টে নিহতদের স্মরণে নির্মিত জুলাই শহীদ স্মৃতিস্তম্বে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (১৬ নভেম্বর) ভোররাতে আগুন দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছেড়ে দেয়া হয়। ভিডিওতে দেখা যায়, দুর্বৃত্তরা মুখে মাস্ক লাগিয়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে পালিয়ে যায়।

আরও পড়ুন : পরশুরামে সন্ত্রাসীদের হামলায় পুলিশের এসআইসহ আহত তিন

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান বলেন, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ আছে। আমরা সেসব ফুটেজ সংগ্রহ করার কাজ করছি। সিসিটিভি ফুটেজ হাতে পেলে আমরা বুঝতে পারবো কখন কারা কীভাবে লাগিয়েছে। এ ঘটনায় মামলা হবে।

আরও পড়ুন : ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশা চালককে পিটিয়ে হত্যা

ফেনীর এ ক্যাটাগরী আহত জুলাই যোদ্ধা নাহিদুর রহমান জানান, জুলাই শহীদদের অসম্মান করতে এভাবেই আগুন দেয়া হয়েছে। যেহেতু আশপাশের সিসিটিভি ফুটেজ আছে, পুলিশ চাইলে এ সকল দুর্বৃত্তদের আইনের আওতায় আনতে পারবে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ফেনী   দুর্বৃত্ত   জুলাই শহীদ স্মৃতিস্তম্ব   আগুন  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft