গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে সব দলের সহযোগিতা কাম্য : সিইসি
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ১৬ নভেম্বর, ২০২৫, ১২:১০ পিএম

আগামী জাতীয় নির্বাচনকে গ্রহণযোগ্য করে তুলতে সব রাজনৈতিক দলের সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরউদ্দিন।

রোববার (১৬ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দিনের সংলাপে সূচনা বক্তব্যে এ কথা বলেন তিনি। 

আরও পড়ুন : ক্ষমতায় গেলে ফারাক্কা ইস্যুতে গুরুত্ব দেবে বিএনপি: ফখরুল

এদিন আরও ১২টি দলের সঙ্গে আলোচনা করবে ইসি। দিনের শুরুতে ৬টি রাজনৈতিক দলের সাথে চলছে আলোচনা।

বৈঠকের শুরুতে সিইসি বলেন, সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে রাজনৈতিক দলের পরামর্শ নেবে কমিশন। নির্বাচনী আচরণবিধি সুষ্ঠুভাবে পালনের উপর সুষ্ঠু নির্বাচন নির্ভর করে। এক্ষেত্রে সব দলকে সচেষ্ট থাকার আহ্বান জানান তিনি।

প্রথম দফায় সংলাপে অংশ নেয়া দলগুলো হলো- গণফোরাম, গণফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি- বিএসপি এবং বাংলাদেশ জাতীয় পার্টির সঙ্গে।

আরও পড়ুন : গণভোটের চার প্রশ্নে একটির সাথে দ্বিমত থাকলে না বলার সুযোগ কোথায়?'

অপরদিকে, দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সংলাপ হবে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, তৃণমূল বিএনপি, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ খেলাফত মজলিস এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  জাতীয় নির্বাচন   প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)   এ এম এম নাসিরউদ্দিন  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft