ফরিদপুরে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ৪:৩৬ পিএম আপডেট: ০৮.১১.২০২৫ ৪:৪২ পিএম

ফরিদপুরে নানা কর্মসূচির মধ্যদিয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। শুক্রবার ফরিদপুর শহরের সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে বিকাল ৪টায় এটি বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় ।

শোভাযাত্রাটি ফরিদপুর প্রেসক্লাবের সামনে দিয়ে জনতা ব্যাংকের মোড় হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলিপুর গোলপুকুর ড্রিম শপিং কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয়। পরে অনুষ্টিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির মনোনীত ফরিদপুর সদর ৩ আসনের ধানের শীষের প্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির যুগ্মসাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ।

আরও পড়ুন : আশুলিয়ায় ধানের শীষ মার্কার প্রচারণা ও লিফটলেট বিতরণ

ফরিদপুর মহানগর বিএনপি'র আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গির সভাপতিত্বে এবং সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে ফরিদপুর জেলা বিএনপি'র সদস্য সচিব একে কিবরিয়া স্বপন, মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক এডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন,আরিফুজ্জামান অপু, এমদাদুল হক এমদাদ, ফরিদপুর সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান বেনজির আহমেদ তাবরীজ,  জিয়া মঞ্চ ফরিদপুরের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন,মহানগর যুবদলের সাধারণ সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুণ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈকত হাসান,  জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু, বিএনপি নেতা সাজ্জাদ হোসেন, হুমায়ুন কবির, কামরুল ইসলাম মিল্টন সহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, ৭ নভেম্বর জাতির ইতিহাসে একটি অবিস্মরণীয় দিন। কারণ ১৯৭৫ সালের এই দিনে সিপাহী ও জনতার সম্মিলিত অভ্যুত্থান রাজনৈতিক অস্থিতিশীলতার অবসান ঘটিয়ে বহুদলীয় গণতন্ত্র, বাকস্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা এবং আইনের শাসন পুনরুদ্ধারের পথ প্রশস্ত করে।

আরও পড়ুন : টঙ্গীতে তুলার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন দেশপ্রেমিক ও সাহসী সৈনিক। যিনি জাতীয়তাবাদী আদর্শের বীজ বপন করেছিলেন এবং জাতিকে অগ্রগতি, উন্নয়ন ও সমৃদ্ধির দিকে পরিচালিত করেছিলেন।তাই আজকে আমরা শপথ নিব যেমনে করে ৭ নভেম্বর আমাদের সাধারণ জনতা ও সিপাহীদের মাধ্যমে আমাদের দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব আমরা ফিরে পেয়ে ছিলাম। আবারও এমন একটি দিন আসেছে আজকে আমরা এদেশের গণতন্ত্র ফিরে পাওয়ার জন্য জাতীয় এবং আন্তর্জাতিক সকল ষড়যন্ত্র রুখে দিব।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ফরিদপুর   ঐতিহাসিক ৭ নভেম্বর   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস   বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft