মনোহরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
কুমিল্লা (মনোহরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ৪:২৭ পিএম

কুমিল্লার মনোহরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে উপজেলার নাথেরপেটুয়া বাজারে র‍্যালী করেন উপজেলা বিএনপি। র‍্যালীতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-০৯ সংসদীয় আসনের বিএনপির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক মোঃ আবুল কালাম। র‍্যালী শেষে সংক্ষিপ্ত আলোচনায় তিনি বলেন, অতীতের মান-অভিমান ভুলে সকল ভেদাভেদ ভুলে ধানের শীষের পক্ষে সকলকে কাজ করতে হবে। ধান দিয়েই আমরা বেশিরভাগ মানুষ জীবিকা নির্বাহ করি। ধানের শীষ প্রতীকে বিএনপি যতবারই ক্ষমতায় এসেছে ততবারই দেশের উন্নয়নে কাজ করেছে। আগামীতে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোট ও ভালোবাসা নিয়ে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি উন্নত, সমৃদ্ধ, সন্ত্রাস-চাঁদাবাজ মুক্ত ও আইনের শাসনের রাষ্ট্র কায়েম করবে ইনশাআল্লাহ।

আরও পড়ুন : ব্রাহ্মণবাড়িয়ায় ধানক্ষেতে টর্চলাইট জ্বালিয়ে দু'পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ১৫

এসময় আরো উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ ইলিয়াস পাটোয়ারী, সাধারণ সম্পাদক অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহ সুলতান খোকন, সহ-সভাপতি শরীফ হোসেন চেয়ারম্যান, অধ্যাপক আলী মর্তুজা, এস এম মুনসুর, মোহাম্মদ আলী চেয়ারম্যান, আব্দুল মুনাফ চেয়ারম্যান, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম, জাফর ইকবাল বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, মোবারক হোসেন, দপ্তর সম্পাদক জিএম আহসান উল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাহার আলম মজুমদার, সদস্য সচিব আনোয়ার হোসেন মোহনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft