আশুলিয়ায় ধানের শীষ মার্কার প্রচারণা ও লিফটলেট বিতরণ
আশুলিয়া প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ১:২২ পিএম

ঢাকা-১৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর পক্ষে আশুলিয়ায় ধানের শীষ মার্কায় ভোট চেয়ে মিছিল করেছেন ইয়ারপুর ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আজ আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিএনপির আয়োজনে জিরাবো এলাকার বিভিন্ন স্থানে এই প্রচারণা করেন তারা। এসময় তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেটও বিতরণ করা হয়।

আরও পড়ুন : টঙ্গীতে তুলার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি দেওয়ান মো: নাসির উদ্দীনের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন আশুলিয়া থানা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক নবী দেওয়ান, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল হাশেম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী রেজা ও কয়েক-শতাধিক নেতাকর্মী সহ আরও অনেকে।

এসময় ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি নাসীর উদ্দীন বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাইকে আমরা এই আসন থেকে সর্বোচ্চ ভোটে জয়যুক্ত করে তারেক জিয়ার হাতকে আরও শক্তিশালী করবো।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ঢাকা-১৯ আসন   বিএনপি  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft