ছাত্রদলের ৭ ইউনিটের কমিটি বিলুপ্ত ঘোষণা
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ১১:১৩ এএম

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নড়াইল জেলার ৩টি উপজেলা, একটি থানা ও ৩টি পৌরসভার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ হওয়ায় ওইসব কমিটি বিলুপ্ত করা হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে নড়াইল জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বিশ্বাস ও সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান (সনি) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন : ঝিনাইদহে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নড়াইল জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক, নড়াইল সদর উপজেলা শাখা, লোহাগড়া উপজেলা শাখা, কালিয়া উপজেলা শাখা, নড়াগাতি থানা শাখা, নড়াইল পৌর শাখা, লোহাগড়া পৌর শাখা ও কালিয়া পৌর শাখা ছাত্রদলের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হলো। শিগগিরই ওই ৭ ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নড়াইল জেলা শাখার সভাপতি ফরিদ হোসেন বিশ্বাস ও সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান (সনি) এই সিদ্ধান্ত অনুমোদন করেন বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন : নানা সমস্যায় জর্জরিত শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

এ প্রসঙ্গে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনি বলেন, ‘জেলার ৭টি ইউনিটের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশে কমিটি বিলুপ্ত করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে নতুন কমিটি করা হবে।’

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft