বাংলাদেশ ডিপ্লোমা ফিজিওথেরাপি কমিউনিটির (BDPC) ৩০ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ১২:১৩ পিএম

বাংলাদেশের ডিপ্লোমা ফিজিওথেরাপি পেশাজীবী ও শিক্ষার্থীদের অধিকার, পেশাগত উন্নয়ন এবং মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে নতুন করে গঠন করা হয়েছে বাংলাদেশ ডিপ্লোমা ফিজিওথেরাপি কমিউনিটি (BDPC)-এর ৩০ সদস্যের আহ্বায়ক কমিটি।

গত বৃহস্পতিবার (৬ নভেম্বর ২০২৫) দুপুরে আয়োজিত আনুষ্ঠানিক সভায় এই কমিটির ঘোষণা দেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক ফিজিও. নূর মোহাম্মদ এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফিজিও. মোঃ রায়হান উদ্দিন।

নবগঠিত কমিটির সদস্যবৃন্দ (ফিজিও) : নূর মোহাম্মদ (আহ্বায়ক), মোঃ রায়হান উদ্দিন (সিনিয়র যুগ্ম আহ্বায়ক), মোঃ মনির হোসেন (যুগ্ম আহ্বায়ক), শাহরিয়ার চৌধুরী পুলক (যুগ্ম আহ্বায়ক), সাদ্দাম হোসেন (যুগ্ম আহ্বায়ক), মাহবুব আলম খান (যুগ্ম আহ্বায়ক), আব্দুল কুদ্দুস (যুগ্ম আহ্বায়ক), আমিনুল ইসলাম (যুগ্ম আহ্বায়ক), মোঃ মেরাজ হোসেন (সদস্য সচিব), তারেক রহমান (যুগ্ম সদস্য সচিব), মোঃ সুলতান (যুগ্ম সদস্য সচিব), মিনহাজ উদ্দিন (যুগ্ম সদস্য সচিব), মোঃ আরিফুর রহমান (যুগ্ম সদস্য সচিব), এবাদুল হক মিলন (মুখ্য সমন্বয়ক), আসমা খাতুন রুমি (যুগ্ম মুখ্য সমন্বয়ক), মোঃ রুবেল হোসেন (যুগ্ম মুখ্য সমন্বয়ক), সুপ্রিয়া তঞ্চঙ্গা (যুগ্ম মুখ্য সমন্বয়ক)।

মামুনুর রশিদ (আঞ্চলিক মুখ্য সংগঠক) উত্তরাঞ্চল, মোঃ রাশেদুল ইসলাম (আঞ্চলিক মুখ্য সংগঠক) দক্ষিণাঞ্চল, মোরশেদা খাতুন (আঞ্চলিক মুখ্য সংগঠক) পূর্বাঞ্চল, বিপ্লব রানা (আঞ্চলিক মুখ্য সংগঠক) পশ্চিমাঞ্চল, হাফিজুর রহমান (আঞ্চলিক মুখ্য সংগঠক) ঢাকা মহানগর।

মোঃ মেহেদী হাসান (সদস্য), খুশি আক্তার তুলি (সদস্য), মোঃ আনিছুর রহমান (সদস্য), আফরোজা আক্তার সুমা (সদস্য), জি এম হাকিম (সদস্য), নির্মলা খান (সদস্য), মাসুদ দেওয়ান (সদস্য), নাহিয়ান আল মাসুদ নীড় (সদস্য)।

উপস্থিত সভার সদস্যবৃন্দরা বলেন, “ডিপ্লোমা ফিজিওথেরাপিস্টদের ন্যায্য অধিকার, পেশাগত মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবে BDPC। এটি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সংগঠন নয়, বরং সারাদেশের ফিজিওথেরাপিস্টদের জন্য একটি সাধারণ প্ল্যাটফর্ম।”

সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য ও আহ্বায়ক নূর মোহাম্মদ বলেন, “আমরা বিশ্বাস করি, ঐক্যবদ্ধ প্রচেষ্টাই আমাদের পেশাকে জাতীয় পর্যায়ে মর্যাদার আসনে পৌঁছে দিতে পারে। এই কমিটি হবে সেই স্বপ্ন বাস্তবায়নের প্রথম পদক্ষেপ।”

প্রতিষ্ঠাতা সদস্য ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ রায়হান উদ্দিন বলেন, “আমরা এমন এক সংগঠন গড়ে তুলতে চাই, যেখানে প্রতিটি ডিপ্লোমা ফিজিওথেরাপিস্ট তাদের পেশাগত গর্ব, অধিকার ও সুযোগ-সুবিধা নিয়ে গর্ব করতে পারেন। আমাদের লক্ষ্য শুধুমাত্র দাবি নয়- বরং মানসম্মত ফিজিওথেরাপি সেবা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা।”

বাংলাদেশ ডিপ্লোমা ফিজিওথেরাপি কমিউনিটি (BDPC) হলো একটি অরাজনৈতিক, পেশাজীবী- নেতৃত্বাধীন সংগঠন, যা ডিপ্লোমা ফিজিওথেরাপি শিক্ষা, সেবা, গবেষণা ও প্রশিক্ষণের মানোন্নয়নে কাজ করে। এর মূল লক্ষ্য- পেশাগত মর্যাদা, ন্যায্য অধিকার ও উন্নত কর্মপরিবেশ নিশ্চিত করা।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft