প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ১১:০৮ এএম

বুলগেরিয়ায় পুলিশের ধাওয়া খেয়ে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় ৬ অভিবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় গাড়িচালকসহ আহত হয়েছেন আরও ৪ জন।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে কৃষ্ণসাগরীয় শহর বুরগাসের কাছে হয় এ দুর্ঘটনা।
নিরাপত্তা বাহিনী জানায়, রোমানিয়ার নম্বরপ্লেটযুক্ত একটি ভ্যান থামাতে গেলে পুলিশের নির্দেশ অমান্য করেন চালক। বারবার সিগন্যাল উপেক্ষা করে পালানোর চেষ্টা করেন তিনি।
একপর্যায়ে গাড়িটিকে আটকাতে রাস্তায় স্পাইক স্ট্রিপ বিছিয়ে দেয় নিরাপত্তা বাহিনী। এটি এড়িয়ে যেতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয় গাড়িটি। এতে ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়। আর আহতদের সেখানেই প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
পুলিশের দাবি, গাড়িতে ৯ জন অবৈধ অভিবাসী ছিল। প্রাথমিকভাবে তাদেরকে আফগানিস্তানের নাগরিক বলে ধারণা করা হচ্ছে।
জ/দি