রাজবাড়ীতে রাসেল ভাইপারের কামড়ে কৃষকের মৃত্যু
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ২:১২ পিএম

রাজবাড়ীর কালুখালী উপজেলার কৃষ্ণনগর গ্রামে বিষাক্ত রাসেলস ভাইপারের কামড়ে বাদশা শেখ (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে নিজ বাড়ির পাশে কচুরিপানা পরিষ্কার করার সময় সাপটি তাকে কামড় দেয়।

নিহত বাদশা শেখ কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের মনির উদ্দিন শেখের ছেলে। তিনি স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলেকে রেখে গেছেন।

আরও পড়ুন- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৬টার দিকে বাদশা শেখ বাড়ির পাশের একটি ডোবার কচুরিপানা পরিষ্কার করতে নামেন। এ সময় হঠাৎ একটি বিষধর রাসেলস ভাইপার সাপ তাকে কামড়ে দেয়। এরপর বাদশা শেখ নিজেই নিকটস্থ এক কবিরাজের কাছে যান। সেখানে তিনি অচেতন হয়ে পড়লে পরিবারের সদস্যরা দ্রুত তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান। সকাল সাড়ে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন- ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী

এ বিষয়ে রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন বলেন, আমার ইউনিয়নের বাদশা শেখ নামের এক ব্যক্তি সাপে কামড়ে মারা গেছেন। হঠাৎ ঘটে যাওয়া এই দুর্ঘটনায় এলাকাতে শোকের ছায়া নেমে এসেছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  দেশজুড়ে   রাজবাড়ী   রাসেল ভাইপার   নিহত  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft