আর্জেন্টিনার স্কোয়াড ঘোষণা, মেসিই থাকছেন অধিনায়ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ২:০৯ পিএম

লিওনেল মেসির নেতৃত্বেই আগামী ১৪ নভেম্বর অ্যাঙ্গোলার বিপক্ষে লুয়ান্ডায় প্রীতি ম্যাচের আর্জেন্টিনা দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। বৃহস্পতিবার ঘোষিত ২৪ সদস্যের দলে জায়গা পেয়েছেন তিন অনভিষিক্ত খেলোয়াড়-জিয়ানলুকা প্রেস্তিয়ানি, হোয়াকিন পানিচেলি ও ম্যাক্সিমো পেরোনে।

দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নদের জন্য এটি হবে আসন্ন ফিফা আন্তর্জাতিক উইন্ডোতে একমাত্র প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচের মধ্য দিয়ে ২০২৬ বিশ্বকাপের আগে লিওনেল স্কালোনির হাতে নতুন কিছু খেলোয়াড়কে যাচাই করার সুযোগ আসবে।

আরও পড়ুন- মেসির হাতে তুলে দেওয়া হলো মায়ামি শহরের চাবি

গোলরক্ষকদের মধ্যে আছেন জেরোনিমো রুলি ও ওয়াল্টার বেনিতেজ। নিয়মিত গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ পেশির চোটের কারণে দলে নেই।

রক্ষণভাগে থাকছেন নাহুয়েল মোলিনা, হুয়ান ফয়থ, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, মার্কোস সেনেসি, নিকোলাস তাগলিয়াফিকো ও ভ্যালেন্তিন বারকো।

মধ্যমাঠে আছেন আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, ম্যাক্সিমো পেরোনে, রদ্রিগো দি পল, এনজো ফের্নান্দেজ, থিয়াগো আলমাদা, জিওভান্নি লো সেলসো ও নিকোলাস পাজ।

আক্রমণভাগে স্বভাবতই নেতৃত্ব দেবেন লিওনেল মেসি। তার সঙ্গে থাকছেন লাউতারো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেস, হোসে মানুয়েল লোপেজ, জিয়ানলুকা প্রেস্তিয়ানি, জুলিয়ানো সিমিওনে ও হোয়াকিন পানিচেলি।

আরও পড়ুন- আবারও নিষিদ্ধ হলেন সুয়ারেজ

বর্তমান বিশ্বকাপ ও কোপা আমেরিকা জয়ী দলটি এই প্রীতি ম্যাচের মধ্য দিয়ে আগামী বছরের ব্যস্ত সূচির প্রস্তুতি শুরু করবে।

আর্জেন্টিনা স্কোয়াড- 
গোলরক্ষক: জেরোনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ; 
ডিফেন্ডার: নাহুয়েল মোলিনা, হুয়ান ফয়থ, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, মার্কোস সেনেসি, নিকোলাস তালিয়াফিকো, ভ্যালেন্তিন বারকো; 
মিডফিল্ডার: অ্যালেক্সিস ম্যাক আলিস্টার, এনজো ফার্নান্দেস, রদ্রিগো দি পল, জিওভানি লো সেলসো, থিয়াগো আলমাদা, ম্যাক্সিমো পেরোনে, নিকো পাজ; 
ফরোয়ার্ড: লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেস, জুলিয়ানো সিমেওনে, হোসে ম্যানুয়েল লোপেস, জিয়ানলুকা প্রেস্তিয়ানি, হোয়াকিন পানিচেলি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  খেলাধুলা   ফুটবল   আর্জেন্টিনা   মেসি  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft