ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ১:০৭ পিএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে কথিত বিএনপি নেতার হামলায় ২ সাংবাদিকসহ ৩ জন আহত হয়েছেন। এ সময় তাদের ক্যামেরা ও মোবাইল ভাঙচুর করা হয়েছে।

একপর্যায়ে দুর্বৃত্তরা তিনজনকে আটকে বেধড়ক মারধর করেছে। তাদের নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। বুধবার (৫ নভেম্বর) বিকেলে ফতুল্লার গিরিধারা বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

হামলাকারী কথিত বিএনপি নেতা শাহাদাত হোসেনকে (৬০) আটক করেছে পুলিশ। তিনি জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি আতা-ই রাব্বির বাবা।

আরও পড়ুন : যৌথবাহিনীর অভিযান গাজীপুরে অস্ত্র-গোলাবারুদসহ আটক ৭

হামলায় আহত সংবাদকর্মীরা হলেন অনলাইন পোর্টাল জাগো নিউজের সিদ্ধিরগঞ্জ থানা প্রতিনিধি মো. আকাশ (২৭), নিউজ নারায়ণগঞ্জ নামের একটি পোর্টালের ক্যামেরাম্যান আবদুল্লাহ মামুন (৩২) ও আয়াজ হোসেন (২৮)।

জাগো নিউজের সাংবাদিক মো. আকাশ জানান- গিরিধারা বউবাজার এলাকাতে এক নারীর অভিযোগ ছিল, তাদের জমি দখল করে রেখেছিল বিএনপির নামধারী নেতা শাহাদাত ও তার ছেলে রাব্বি। এ ঘটনায় ওই নারী ফতুল্লা থানায় একাধিকবার জিডি করেছেন।

তিনি বলেন, বিষয়টি জানতে বুধবার বিকাল ৪টায় ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে নারীর সঙ্গে কথা বলার খবর পেয়ে শাহাদাত লোকজন নিয়ে এসে অতর্কিত হামলা করে। তার সঙ্গে থাকা ক্যামেরাম্যান আবদুল্লাহ আল মামুন ও আয়াজকে বেধড়ক মারধর করা হয়েছে। একপর্যায়ে টেনেহিঁচড়ে একটি রুমে আটকে লাঠিসোটা ও রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত করে। তাদের সঙ্গে থাকা ক্যামেরা ও মোবাইল ভেঙে ফেলে। পরে রুমে আটকে মোবাইল ভাঙচুর করে।

আরও পড়ুন : গাজীপুরে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে যুবক নিহত, মুলহোতাসহ গ্রেপ্তার ২

খবর পেয়ে গণমাধ্যমকর্মীরা ঘটনাস্থলে গেলে তাদের সঙ্গেও অশোভন আচরণ করা হয়। পুলিশ গিয়ে তিনজনকে উদ্ধার করেছে। তাদের খানপুরে ৩০০ শয্যা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, শাহাদাতকে আটক করা হয়েছে। এ ঘটনার আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  নারায়ণগঞ্জ   ফতুল্লা   হামলা   আহত   সংবাদকর্মী   বিএনপি  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft