গাংনীতে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ
গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ২:০০ পিএম

মেহেরপুরের গাংনীতে বিএনপির দুই গ্রুপের মধ্যে ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ১১টার দিকে গাংনী বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগে সোমবার (৩ নভেম্বর) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কর্তৃক মেহেরপুর ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমজাদ হোসেনকে ঘোষণা দেওয়ার পর থেকেই উত্তেজনা বিরাজ করছিল। এর জের ধরে ধাওয়া পাল্টা ধাওয়া হামলা ভাঙচুরের ঘটনা ঘটে।

মেহেরপুর ২ আসনের বিএনপির মনোনয়ন প্রাপ্ত সাবেক এমপি আমজাদ হোসেন বলেছেন, ‘মনোনয়ন বঞ্চিত মেহেরপুর জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের সমর্থক গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আউয়ালসহ তার ক্যাডার বাহিনীরা দেশীয় অস্ত্র নিয়ে উপজেলা বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। হামলায় অন্তত বিএনপির ১০ জন নেতাকর্মী আহত হয়েছে।’

আরও পড়ুন : টঙ্গীর শীর্ষ মাদক ব্যবসায়ী মোমেলা গ্রেফতার

এ বিষয়ে জানতে জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের মোবাইলে কল দেওয়া হলে তা বন্ধ পাওয়া যায়। এদিকে গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল হামলার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বানী ইসরাইল জানিয়েছেন, উভয়পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়ার পর গাংনীতে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। তবে পরিস্থিতি শান্ত করতে কাজ করছে পুলিশ।

আরও পড়ুন : তারেক রহমানের ৩১ দফা প্রচারের লক্ষ্যে বালিয়াকান্দিতে জনসভা অনুষ্ঠিত

আমজাদ হোসেনের সমর্থকরা দাবি করেছেন, ‘প্রথমে মিল্টন সমর্থকরা একতরফাভাবে হামলা করলেও আইনশৃঙ্খলা বাহিনী দর্শকের ভূমিকা পালন করেছে।’

এদিকে মিল্টন সমর্থক গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালু জানিয়েছেন, আমজাদ হোসেনের লোকজন তাদের অফিস ভাঙচুর করেছে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  বিএনপি     







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft