প্রকাশ: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ৬:০০ পিএম

টঙ্গীর কাে-অপারেটিভ ব্যাংক মাঠ বস্তির শীর্ষ মাদক ব্যবসায়ী মােমলা বেগম (৪০)কে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানার এ এস আই মো. মাজাহারুল ইসলামসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা।
টঙ্গী থানার এ এস আই মো. মাজাহারুল ইসলাম জানান, পূর্বের ৪২০ পিচ ইয়াবা উদ্ধার সংক্রান্ত মোমেলার নামে একাধিক মাদক মামলা রয়েছে। চলমান উপরোক্ত মামলায় মোমেলাকে কাে-অপারেটিভ ব্যাংক মাঠ বস্তি থেকে গ্রেফতার করা হয়েছে এবং সোমবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে মোমেলাকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে ময়না বেগমকে থানায় আসতে দেখা যায়।
কাে-অপারেটিভ ব্যাংক মাঠ বস্তির আওয়ামী মহিলালীগ নেত্রী নামে পরিচিত শীর্ষ মাদক ব্যবসায়ী ময়না বেগমের সহেযাগী এবং বিয়াইন মোমেলা দীর্ঘদিন যাবৎ ব্যাংকের মাঠ বস্তিসহ আশাপাশের এলাকায় ফেনসিডিল এবং ইয়াবার ব্যবসা করে আসছে। ইতিমধ্যে তার নামে একাধিক মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। ততাপিও বর্তমানে সে অত্র এলাকায় বেশ দাফটের সাথে প্রকাশ্যে মাদকের ব্যবসা করে আসছে। তার নিয়ন্ত্রনে ১০/১২ জন সেলসম্যান রয়েছে।
স্থানীয়রা জানান, ব্যাংকের মাঠ বস্তির বাসিন্দা ময়না বেগম, তার মেয়ে নার্গিস, পুত্রবধুসহ মোমেলা এবং তার লোকজন অত্র এলাকায় মাদক ব্যবসা পরিচালনার ফলে টঙ্গী পূর্ব থানা এলাকার আইনশৃংখলা নিয়ন্ত্রনে স্থানীয় পুলিশকে হিমশিম খেতে হয়। পুলিশ বারবার তাদের গ্রেফতার করে আদালতে প্রেরণ করার পর পূণরায় জামিনে বেরিয়ে এসে এরা একই ব্যবসায় মনোনিবেশ করে থাকে ফলে এলাকার উঠতি বয়সের ছেলে মেয়েরা মাদকাসক্ত হয়ে পড়ছে। এলাকাবাসী স্থানীয় প্রশাসনসহ আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনের দায়িত্বে থাকা সংস্থাগুলোকে ময়না বেগমসহ মোমেলা এবং তার লোকজনের হাত থেকে রক্ষা এবং অত্র এলাকাকে মাদক মুক্ত রাখার আহবান জানান।
জ/উ