আগামী সপ্তাহে ফ্যাসিস্ট হাসিনার বিচারের রায় হবে : মাহফুজ আলম
নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ২:০৭ পিএম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ‘আমরা যে অঙ্গীকার নিয়ে এসেছিলাম, বিচারের কাজ শুরু করব। আমরা বিচারের কাজ শুরু করতে পেরেছি। আগামী সপ্তাহে শেখ হাসিনার, ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচার হবে এবং একটা রায় হবে। এতে জুলাই শহীদদের পরিবারের কিছুটা হলেও ব্যথা লাঘব হবে, তারা যে কষ্টের ভেতর দিয়ে যাচ্ছেন।’

মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে জুলাই শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাতের সময় তিনি এসব কথা বলেন। 

আরও পড়ুন : দুই দিনের সরকারি সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

মাহফুজ আলম বলেন,‘আরও অনেকেরই ট্রাইব্যুনালে বিচারকাজ চলছে। যারা ছাত্র-জনতাকে হত্যার সঙ্গে ও গুমের সঙ্গে জড়িত ছিলেন তাদের সবারই বিচার হবে। পরবর্তী সরকারে যারা আসবেন তারা এ বিচার কাজ এগিয়ে নেবেন।’ 

সংস্কারের বিষয়ে তিনি বলেন, ‘সংস্কার কাজে আমরা অনেক দূর অগ্রসর হয়েছি। রাজনৈতিক দলগুলো ঐক্যমত হয়ে জুলাই সনদে স্বাক্ষর করেছেন। এটা বাংলাদেশের জন্য বড় একটি প্রাপ্তি যে রাজনৈতিক দলগুলো বসে সরকার গৃহীত একটা দলিলে আসতে পারা। সবাই মিলে সর্বসম্মত করেছেন। এর ভেতর দিয়ে বাংলাদেশ একটা নতুন পর্বে রওনা দিল।’ 

আরও পড়ুন : বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের সুযোগ বন্ধ

৫ আগস্ট শেখ হাসিনাকে উৎখাত করে নতুন সরকার নিয়ে আসা হয়েছে উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, ‘জুলাই সনদ ও সংস্কার কার্যক্রমের মাধ্যমে পরবর্তীতে যে নির্বাচিত সরকার আসবে, তারা যদি এই কাজগুলো করতে পারে তাহলে আমরা যে নতুন বাংলাদেশ চেয়েছিলাম, সে রকম একটা বাংলাদেশ হবে।’

‘ যেখানে (নতুন বাংলাদেশে) সবার ক্ষমতার ভারসাম্য থাকবে।বিচারে আইনের শাসন থাকবে, সুবিচার থাকবে। গুম খুন আর ফেরত আসবে না’, যোগ করেন মাহফুজ আলম।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়   উপদেষ্টা মাহফুজ আলম   ফ্যাসিস্ট শেখ হাসিনা   ট্রাইব্যুনাল  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft