নাটোরের গুরুদাসপুরে দবির উদ্দিম স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ৬:০৩ পিএম

নাটোরের গুরুদাসপুরে দবির উদ্দিন স্মৃতি ফুটবল টুর্ণামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজকেই বিকালে উপজেলার খুবজিপুর ইউনিয়নের এম হামিদ কমপ্লেক্স মাঠে ওই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। 

এতে অংশ নেয় সিরাজগঞ্জ জেলার তাড়াশ ফুটবল দল ও পাবনা জেলার কাজিরহাট  ফুটবল দল। খেলাটি উপভোগে মাঠের চারদিক প্রায় ২০ হাজার লোকের সমাগম হয়। খেলাটি ২-২ গোলে সমতা হলে খেলা গড়ায়  টাইব্রেকারে। টাইব্রেকারে  ৪-২ গোলে পাবনা জেলার কাজিরহাট  ফুটবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ান হয় সিরাজগঞ্জ  তাড়াশ ফুটবল দল।

আরও পড়ুন : আত্রাইয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

খেলা শেষে চ্যাম্পিয়ান ও রানাসআপ উভয় দলের অধিনায়কের হাতে ট্রফিসহ প্রাইজমানি তুলে দেন প্রধান অতিথি বীরমুক্তিযোদ্ধা ডাক্তার সিরাজুল ইসলাম শিশির। এসময় খুবজিপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম দোলন, ক্রীড়াঙ্গনের ব্যক্তিবর্গ ও এলাকার গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft