আত্রাইয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ৫:০৩ পিএম

নওগাঁর আত্রাইয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ নভেস্বর) সকাল সাড়ে নয়টায় উপজেলার পাঁচুপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিষদ প্রাঙ্গনে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে ফ্রি চিকিৎসা সেবা দিচ্ছেন রাজশাহী মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল এর ডায়াবেটিস ও পেইন মেডিসিন বিশেষজ্ঞ ডা: জাকারিয়া আরাফাত।

মেডিকেল ক্যাম্পের আয়োজক পাঁচুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খবিরুল ইসলাম বলেন, বর্তমান সময়ে মানুষ ডায়াবেটিস ও বাত ব্যাথা রোগে বেশি ভোগেন। অনেক মানুষ আছেন যিনারা অর্থের অভাবে জেলা ও বিভাগীয় শহরে গিয়ে চিকিৎসা নিতে পারেন না।

আরও পড়ুন : প্রেমের টানে পাকিস্থানি তরুণী বাংলাদেশে : বিয়ে করলেন আত্রাইয়ের তরুণকে

এলাকার অসহায় ও প্রান্তিক মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে প্রতি সোমবার পাঁচুপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে এ উদ্যোগ গ্রহণ করি। তিনি আরো বলেন, প্রতি সোমবার সকাল ৯টা হতে দুপুর ১২টা পর্যন্ত ডাক্তার রোগী দেখবেন।

উক্ত উদ্বোধনী ক্যাম্পে অন্যদের মধ্যে ইউপি সদস্য গোলাম হোসেন, পাঁচুপুর ইউনিয়ন জামায়াতের আমীর আবু শাহীন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আক্কাছ আলী, ইউপি কম্পিউটার অপারেটর বিপ্লব কুমার প্রমুখ  উপস্থিত ছিলেন।

জ/দি


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft