নবাগত ডিসির সাথে ডিকে ব্লাড ডোনার্স ক্লাবের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ৪:৫১ পিএম

মাদারীপুরের নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফছানা বিলকিস এর সাথে স্বেচ্ছাসেবী সংগঠন ডিকে ব্লাড ডোনার্স ক্লাবের নেতৃবৃন্দরা ফুলের শুভেচ্ছা বিনিময় করেছেন। সোমবার (৩ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে এই ফুলের শুভেচ্ছা বিনিময় করেন সংগঠনটির নেতৃবৃন্দরা।

শুভেচ্ছা বিনিময় কালে ডিকে ব্লাড ডোনার্স ক্লাবের নেতৃবৃন্দরা তাদের বিভিন্ন সামাজিক কার্যক্রম সম্পর্কে জেলা প্রশাসককে অবহিত করেন। এসময় জেলা প্রশাসক আফসানা বিলকিস সকল সামাজিক ও জনকল্যাণমূলক কাজে সংগঠনটির পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

আরও পড়ুন : বাড্ডায় নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা

এ সময় উপস্থিত ছিলেন ডিকে ব্লাড ডোনার্স ক্লাবের সহ-সভাপতি খন্দকার জিহাদ,সহ-সভাপতি রফিকুল ইসলাম রফি,সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বি,সহ-সাংগঠনিক সম্পাদক সরদার সাদিক,আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নয়ন চৌধুরী,সদস্য রাকিন, হিমেল, রায়হান, মামুন, তামিম সহ অন্যান্য সদস্যরা।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft