বাড্ডায় নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ৩:৩১ পিএম

রাজধানীর উত্তর বাড্ডায় একটি ভবনের পরিত্যাক্ত কারখানা থেকে উদ্ধারকৃত নারী পুরুষের গলিত মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান৷ আর এই মামলার বাদী হয়ে অভিযোগ দায়ের করেছেন নিহত নারীর মা মনোয়ারা বেগম। 

আরও পড়ুন : মোহাম্মদপুরে সেনা অভিযানে ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার, আটক ১

নিহত নারীর নাম শাকিলা আক্তার। যিনি ভবনটির তৃতীয় তলায় অবস্থিত ইবনে কাছির ক্যাডেট মাদরাসার পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন৷ আর নিহত পুরুষ আলাউদ্দিন প্রকাশ সাইফুলও কাজ করতেন একই প্রতিষ্ঠানে।  

মামলার এজাহারে উল্লেখ করা হয়, নিহতের মা গত ২৫ অক্টোবর রাতে সবশেষ তার মেয়ের সাথে মোবাইলে কথা বলেন৷ তবে এরপর থেকেই তার সাথে যোগাযোগ করতে ব্যার্থ হন৷ পরবর্তীতে মাদরাসায় খোঁজ নিতে গেলে জানতে পারেন একই প্রতিষ্ঠানের কর্মী সাইফুল একই সময় যাবত নিখোঁজ। ভবনটির নিচতলা থেকে দুর্গন্ধ ছড়ানোয়,   স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে রবিবার সকালে অভিযান চালিয়ে দুজনের গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। 

আরও পড়ুন : ২২তম দিনে ইবতেদায়ি শিক্ষকদের অবস্থান, আজ করবেন বিক্ষোভ

উদ্ধারের পর  ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়৷ তবে আসামি অজ্ঞাতনামা হওয়ায় এখনও জিজ্ঞাসাবাদ করেনি বলে জানিয়েছে পুলিশ। 

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  রাজধানী   উত্তর বাড্ডা   পরিত্যাক্ত   কারখানা   উদ্ধারকৃত   নারী ও পুরুষ   গলিত মরদেহ   শনাক্ত   পুলিশ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft