মির্জাগঞ্জের সুবিদখালী সরকারি কলেজে ছাত্রদলের কমিটি গঠন
‎মির্জাগঞ্জ(পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ৪:০৩ পিএম

‎পটুয়াখালীর মির্জাগঞ্জের সুবিদখালী সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে। গত শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় ছাত্রদলের কেন্দ্রীয় সাংসদ সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মির্জাগঞ্জের সুবিদখালী সরকারি ডিগ্রি কলেজ শাখায় মোঃ সাব্বির হোসাইনকে সভাপতি ও সাধারণ সম্পাদক তাওহীদ ইসলামকে সাধারন সম্পাদক করে ১২ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

আরও পড়ুন : নিয়মবহির্ভূত ভাবে ল্যাপটপ ক্রয়ের ব্যাপক দূর্নীতির অভিযোগ

কমিটির অন্য সদস্যরা হলেন-‎সিনিয়র সহ-সভাপতি ইমরান খাঁন, সহ-সভাপতি মোঃ হাসান, সহ-সভাপতি মোঃ মুছা শরীফ, সহ-সভাপতি শফিকুল ইসলাম (আসিফ), সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবু নাঈম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাকিব,সাংগঠনিক সম্পাদক মোঃ আকাশ সিকদার, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম রায়হান ও প্রচার সম্পাদক মোঃ মাইনুল ইসলাম।

আগামী ত্রিশ (৩০) দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশনা দেওয়া হলো। কমিটির ঘোষণার পরে কলেজ ছাত্রদলের নেতারা কলেজ ক্যাম্পাসে এক আনন্দ মিছিল বের করে। 

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft