রূপগঞ্জে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ২:৫৪ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে তানভীর হাসান মিলন নামে এক ব্যবসায়ী। বৃহস্পতিবার দুপুরে উপজেলার তারাব পৌরসভার রূপসী প্রিমা টাওয়ারে সাংবাদিক কার্যালয়ে তিনি এ সংবাদ সম্মেলন করেন।

এসময় তানভীর হাসান মিলন বলেন, আমি একজন ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে সুনামের সাথে এশিয়ান ট্রেডার্স নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছি। স্থানীয় যুবলীগ নেতা রায়হান কবির সুমন আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে আমার জমি জোর পূর্বক দখল করে রেখেছিল। এটা নিয়ে সুমনের সঙ্গে আমার বিরোধ সৃষ্টি হয়।

আরও পড়ুন : রাজধানীতে ডিবির অভিযানে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

এ বিরোধের জের ধরে সুমন সন্ত্রাসী বাহিনী নিয়ে আমার বাড়িতে হামলা ও গুলি চালায়। এ ঘটনায় আমি রূপগঞ্জ থানায় মামলা দায়ের করি। মামলা উঠিয়ে নিতে সুমন আমাকে হুমকি ধামকি দিতে থাকে। গত ৫ ই আগষ্টের পর সুমন বিদেশে পালিয়ে যায়। সুমন বিদেশে থেকে আমার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করতে থাকে।

কয়েকদিন আগে আমার বিরুদ্ধে গোয়েন্দা ডায়েরী নামে একটি সাপ্তাহিক পত্রিকায় একটি মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করে। আমি এ ঘটনার প্রতিবাদ জানাচ্ছি। আমি যুবলীগ নেতা সুমন ও সংশ্লিষ্ট পত্রিকার বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করবো। এছাড়া সুমনের নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যাসমামলা রয়েছে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft