রাজধানীতে ডিবির অভিযানে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ১০:৫৬ এএম

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মানিক দর্জিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উত্তরা বিভাগ।

বুধবার (২৯ অক্টোবর) রাজধানীর কোতোয়ালি থানাধীন ইসলামপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি উত্তরা বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. হেলালউদ্দিন ভূইয়া।

আরও পড়ুন : আশুলিয়ায় শ্রীলঙ্কান নাগরিকের লাশ উদ্ধার

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মতলব উত্তর উপজেলার সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মানিক দর্জিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মানিক দর্জি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার রায়পুর ইসলামাবাদ এলাকার মৃত ইসহাক দর্জি ও মরহুমা আনোয়ারা বেগমের ছেলে।

এডিসি হেলালউদ্দিন ভূইয়া আরও বলেন, গ্রেফতারের পর মানিক দর্জিকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মানিক দর্জি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার ঘনিষ্ঠ সহচর ও মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং তিনি উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক পদে দায়িত্বে রয়েছেন।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft