নির্বাচনে ইসির দিকনির্দেশনা অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ১:৩৩ পিএম আপডেট: ৩০.১০.২০২৫ ৮:০৫ পিএম

চাঁপাইনবাবগঞ্জের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ সোলায়মান বলেছেন, সামনে আমাদের নির্বাচন রয়েছে। নির্বাচনের তফসিল ঘোষণা করা হলে ভোটের বিষয়টি অগ্রাধিকার হয়ে যাবে। ইসি যেভাবে দিকনির্দেশনা দেবে আমরা সেভাবে চলব।

বৃহস্পতিবার বেলা ১১টার সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, জেলার নিয়মিত যে কর্মকাণ্ড রয়েছে তা পরিচালনাসহ আইনশৃঙ্খলা শান্তিপূর্ণ রাখার চেষ্টা করব এবং জেলার পরিবেশ ও বসবাসযোগ্যতার বিষয়গুলো নিয়ে কাজ করব।

আরও পড়ুন : বাগাতিপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

এ সময় জেলার প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিক জেলার সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। 

মতবিনিময় সভায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উজ্জল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক নকিব হোসেন তরফদারসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও জেলার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft