ভিসা আবেদনকারীদের সতর্ক থাকার আহ্বান জার্মান দূতাবাসের
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ১:২৮ পিএম আপডেট: ৩০.১০.২০২৫ ৭:০৫ পিএম

ভিসা আবেদনকারীদের প্রতারণামূলক কর্মকাণ্ড থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ঢাকায় নিযুক্ত জার্মান দূতাবাস। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ৯টা ১০ মিনিটে জার্মান দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি সতর্কবার্তা প্রকাশ করা হয়।

দূতাবাস জানায়- সম্প্রতি কিছু পক্ষ নিজেদের দূতাবাসের পরিচয়ে ভিসা আবেদনকারীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে। এ বিষয়ে দূতাবাস সবাইকে সতর্ক থেকে প্রেরকের ইমেইল ঠিকানা যাচাই করার পরামর্শ দিয়েছে।

পোস্টে বলা হয়- কোনো তথ্য পাঠানোর আগে অনুগ্রহ করে ইমেইল ঠিকানাটি ভালোভাবে যাচাই করুন। যদি নিশ্চিত না হন যে ইমেইলটি সত্যিই দূতাবাস বা কনস্যুলার সার্ভিস পোর্টালের, তাহলে দূতাবাসের ওয়েবসাইটের যোগাযোগ ফর্মের মাধ্যমে যোগাযোগ করুন।

আরও পড়ুন : ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে বিএনপি : তারেক রহমান

এছাড়া দূতাবাস আরও জানিয়েছে- কনস্যুলার সার্ভিস পোর্টাল থেকে কেবল স্বয়ংক্রিয় বার্তা পাঠানো হয়, যেখানে নতুন কোনো বার্তা এসেছে কিনা তা জানানো হয়। তবে ইমেইলে ভিসা আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া হয় না বলে পোস্টে উল্লেখ করা হয়।

এর আগে, ঢাকার জার্মান দূতাবাস সব ভিসা আবেদনকারীকে এমন প্রতারক এজেন্টদের সম্পর্কে সচেতন থাকার অনুরোধ করছে, যারা আবেদন জমা এবং প্রক্রিয়াকরণে সহায়তার দাবি করে।

ভিসার প্রয়োজনীয়তা সম্পর্কে সঠিক তথ্যের জন্য দূতাবাস তাদের নিজস্ব ওয়েবসাইট অথবা তাদের অফিসিয়াল পরিষেবা প্রদানকারী ভিএফএস'এর ওয়েবসাইট দেখার অনুরোধ করেছে সংস্থাটি।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ঢাকা   জার্মান দূতাবাস   সতর্কবার্তা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft