বাগাতিপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ১০:১৩ পিএম

নাটোরের বাগাতিপাড়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মোস্তাফিজুর রহমান সাগর (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে বড়াইগ্রাম উপজেলার মৌখড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাগর বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নের শাহপাড়া গ্রামের রাজমিস্ত্রী মোশারফ হোসেনের ছোট ছেলে। সে চৌধুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। লেখাপড়ায় মেধাবী সাগর বরাবরই শ্রেণিতে প্রথম স্থান অধিকার করত। ছেলেকে হারিয়ে ভেঙে পড়েছেন বাবা-মা; এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

আরও পড়ুন- কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মায়ের মৃত্যু, অর্থাভাবে বিনা চিকিৎসায় কাতরাচ্ছে মেয়ে

নিহতের বাবা মোশারফ হোসেন বলেন, ২৬ অক্টোবর আমি স্ত্রী ও সাগরকে নিয়ে নানার বাড়ি মৌখড়ায় বেড়াতে যাই। মঙ্গলবার সকালে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দেই। পথে জানতে পারি আমার কলিজার টুকরা আর বেঁচে নেই।

সাগরের নানা মো. সাইদ আলী জানান, সাগর তার মামাতো ভাই ও খালাতো বোনের সঙ্গে গোসলে নামে। কিছুক্ষণ পর অন্যরা এসে জানায় সাগর পানিতে ডুবে গেছে। পরে অনেক খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে মৌখড়া মেডিকেল নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন- গাইবান্ধায় অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ৪ সদস্য আটক

পরে মৌখড়ায় জানাজা শেষে মঙ্গলবার সন্ধ্যায় জামনগর শাহপাড়া গ্রামে সাগরের দ্বিতীয় জানাজা শেষে রৌসুনগিটি পাড়া কেন্দ্রীয় কবরস্থানে দাফন সম্পন্ন হয়।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  দেশজুড়ে   নাটোর   পানিতে ডুবে মৃত্যু  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft