আশুলিয়ায় শ্রীলঙ্কান নাগরিকের লাশ উদ্ধার
সাভার প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ১০:৪৯ এএম

সাভারের আশুলিয়ায় সানাত সুজিবা প্যারেরা হাপুরাচিগে (৫৫) নামে এক শ্রীলঙ্কান নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকার একটি বহুতল ভবনের তৃতীয় তলার ফ্ল্যাট থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত সানাত সুজিবা প্যারেরা হাপুরাচিগে আশুলিয়ার ডিইপিজেড এলাকার তালিশমান লিমিটেড গার্মেন্টসের কাটিং ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

আরও পড়ুন : মুফতি মুহিব্বুল্লাহকে অপহরণের ঘটনা মিথ্যা : জিএমপি

পুলিশ জানায়, বিকেলে সহকর্মী ও বন্ধুরা একাধিকবার তার মোবাইলে ফোন করলেও তিনি রিসিভ না করায় সন্দেহ হয়। পরে সহকর্মীরা পল্লীবিদ্যুৎ এলাকার ভাড়াবাড়িতে এসে দরজা ভেতর থেকে বন্ধ অবস্থায় পান। অনেক ডাকাডাকির পরও সাড়া না পেয়ে দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান তারা। এরপর স্থানীয়রা পুলিশে খবর দেন।

আরও পড়ুন : গোপালগঞ্জের মুকসুদপুরে পানিতে ডুবে কিশোরীর মৃত্যু

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিক সুরতহাল শেষে লাশ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্তের জন্য আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  সাভার   আশুলিয়া   শ্রীলঙ্কান নাগরিক   লাশ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft