গোপালগঞ্জের মুকসুদপুরে পানিতে ডুবে কিশোরীর মৃত্যু
মাহমুদ কবির আলী, গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ১:০৯ পিএম

গোপালগঞ্জের মুকসুদপুরে পানিতে ডুবে মাহি খানম (১০) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। সে পাঁছড়া গ্রামের জুয়েল মুন্সীর মেয়ে।

গত সোমবার বিকাল ৫ টার দিকে উপজেলার খান্দারপাড় ইউনিয়নের পাঁছড়া গ্রামে ওই ঘটনা ঘটে। 

আরও পড়ুন : ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে রেলপথ অবরোধ, যাত্রীবাহী ট্রেনে পাথর নিক্ষেপ

পারিবারিক সূত্রে জানা যায়  মাহি খানম নিজ  বাড়ীর পুকুরে গোসল করতে নেমে সবার অজান্তে পানিতে ডুবে যায়।

পরে  স্থানীয় লোকজন পুকুরে নেমে খোঁজাখুজি করে না পেয়ে, মুকসুদপুর ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা মাহির মরদেহ  উদ্ধার করে। 

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft