নির্বাচন পিছিয়ে গেলেও গণভোট আগে দিতে হবে : আবদুল্লাহ তাহের
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ১০:৪৬ এএম

আগামী জাতীয় সংসদ নির্বাচন ঠিক সময়ে হবে বলে আশা প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তবে নির্বাচন কোনো কারণে পেছালেও জুলাই সনদের বাস্তবায়ন যেন না পেছায়, সে জন্য আগে গণভোট করার দাবি জানান তিনি। গতকাল বুধবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ দাবি জানান।

এর আগে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির নেতাদের সঙ্গে কমনওয়েলথের ‘ইলেকটোরাল সাপোর্ট’ শাখার উপদেষ্টা ও প্রি-ইলেকশন অ্যাসেসমেন্টপ্রধান লিনফোর্ড অ্যান্ড্রুজের নেতৃত্বাধীন সফররত প্রতিনিধি দলের বৈঠক হয়। কমনওয়েলথ প্রতিনিধি দলে আরও ছিলেন দিনুষা পণ্ডিতরত্ন, ন্যান্সি কানিয়াগো, সার্থক রায় ও ম্যাডোনা লিঞ্চ। জামায়াতের পক্ষে ছিলেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মা’ছুম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মতিউর রহমান আকন্দ প্রমুখ।

আরও পড়ুন : আইন উপদেষ্টার ওপর জনগনের আস্থা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

আবদুল্লাহ তাহের বলেন, কোনো কারণে যদি জাতীয় নির্বাচন সঠিক সময়ে নাও হতে পারে, আমরা আশা করি, সঠিক সময়ে ইনশা আল্লাহ হবে, তখনও তো জুলাই সনদ আমাদের পাস করতে হবে। জুলাই সনদ তো একটা সংস্কারও। সুতরাং দুটিকে একসঙ্গে জুড়ে দেওয়া এটা আমরা সঠিক মনে করি না।

জামায়াতের নায়েবে আমির আরও বলেন, ঐকমত্য কমিশন নির্বাচনের দিন বা এর আগে গণভোটের সুপারিশ করেছে। জাতীয় নির্বাচনের আগে গণভোটই সঠিক সিদ্ধান্ত। কারণ গণভোট হবে সংস্কারপ্রক্রিয়ার ওপর। আর জাতীয় নির্বাচন রাষ্ট্রীয় ক্ষমতা নির্ধারণের জন্য। দুটির চরিত্র আলাদা। এনসিসির (জাতীয় সাংবিধানিক কাউন্সিল) বিষয়ে সরকারকে দ্রুত একটি আদেশ দিতে হবে। এই আদেশের পরেই গণভোট হবে। এ ছাড়া ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনেরও দাবি জানান সাবেক এই সংসদ সদস্য।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  জাতীয় সংসদ নির্বাচন   জামায়াতে ইসলামী  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft