গুরুদাসপুরে পূবালী ব্যাংকের উদ্যোগে আর্থিক সাক্ষরতা কর্মসূচি অনুষ্ঠিত
মাসুদ রানা, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ২:৪৮ পিএম

আর্থিক অন্তর্ভুক্তি ও ডিজিটাল ব্যাংকিং বিষয়ে জনসচেতনতা বাড়াতে নাটোরের গুরুদাসপুরে পূবালী ব্যাংক লিমিটেডের উদ্যোগে “আর্থিক সাক্ষরতা কর্মসূচি” অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিল চলন শহীদ সামসুজ্জোহা সরকারি কলেজ মাঠে দিনব্যাপী ফ্রি ক্যাম্পিং এবং কলেজের হলরুমে আলোচনা সভা ও ডিজিটাল সেমিনারের আয়োজন করা হয়।

ফ্রি ক্যাম্পিং কার্যক্রমে শিক্ষার্থীসহ সাধারণ মানুষের জন্য বিনামূল্যে অ্যাকাউন্ট খোলা, মোবাইল অ্যাপসের মাধ্যমে লেনদেনের প্রশিক্ষণ এবং প্রি-এটিএম কার্ড বিতরণ করা হয়। পরে কলেজের হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সেমিনার।

সিরাজগঞ্জে শিশু চুরি মামলায় নারীর ১৪ বছরের কারাদণ্ড

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিল চলন শহীদ সামসুজ্জোহা সরকারি কলেজের অধ্যক্ষ ড. ইকরামুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের রাজশাহী বিভাগের ডিজিএম সাজিদুর রহমান, এজিএম মো. মশিউর রহমান, নাটোর শাখার এসটিও মো. বিশারদ আলী এবং চাঁচকৈড় উপশাখার ব্যবস্থাপক মো. আরিফুল ইসলাম।

ফ্রি ক্যাম্পিং ২৬-২৭ অক্টোবর এই কলেজ মাঠেই অনুষ্ঠিত হবে। কেউ বাদ পড়লে চাচঁকৈড় উপশাখায় সেবা দেওয়া হবে বলে জানান ব্যাংক কতৃপক্ষ। 

দূষণ কমানোয় একসময় বিশ্বসেরা শহরটি এখন দূষণে শীর্ষে

সভায় সভাপতিত্ব করেন পূবালী ব্যাংকের নাটোর শাখার ব্যবস্থাপক এবং সঞ্চালনা করেন চাঁচকৈড় উপশাখার কর্মকর্তা ফজলে রাব্বি।

আলোচকরা বলেন, আর্থিক সাক্ষরতা কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা ব্যাংকিং খাতের আধুনিক ডিজিটাল সেবা সম্পর্কে জানার সুযোগ পাচ্ছেন, যা ভবিষ্যতে একটি সচেতন ও প্রযুক্তিনির্ভর প্রজন্ম গঠনে সহায়ক ভূমিকা রাখবে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  পূবালী ব্যাংক লিমিটেড  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft