কাপাসিয়ায় ডায়মন্ড পোল্ট্রি ফার্মে অভিযান, জরিমানা
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৯:৪৪ পিএম

গাজীপুরের কাপাসিয়ায় পরিবেশ দূষণসহ বিভিন্ন অভিযোগে ডায়মন্ড এগ্রো লিমিটেড নামে একটি পোল্ট্রি ফার্মকে ৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে উপজেলার টোক ইউনিয়নের কেন্দুয়াব গ্রামে এই অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদুল হক। 

সিরাজগঞ্জে শিশু চুরি মামলায় নারীর ১৪ বছরের কারাদণ্ড

অভিযান সূত্রে জানা যায়, ডায়মন্ড এগ্রো লিমিটেড পোল্ট্রি ফার্মটি দীর্ঘদিন ধরে পরিবেশগত নিয়ম না মেনে কার্যক্রম পরিচালনা করে আসছিল, যার ফলে পার্শ্ববর্তী এলাকায় দূষণ ছড়িয়ে পড়ছিল। এমন অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে সেখানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।

অভিযানকালে পরিবেশ দূষণের প্রমাণ পাওয়ায় এবং অন্যান্য ব্যবস্থাপনায় ত্রুটি থাকায় ইউএনও ডাঃ তামান্না তাসনীম ও এসি ল্যান্ড নাহিদুল হক পৃথক দুটি মামলায় প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা জরিমানা করেন এবং তা আদায় করেন। এ সময় কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আঃ রব, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আতিকুর রহমান, পরিবেশ অধিদপ্তরের ইন্সপেক্টর রাকিবুল হাসান, কলকারখানা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (সাধারণ) মোঃ রবিউল ইসলাম বাঁধন উপস্থিত ছিলেন। 

চাঁদপুরে গ্যাস সিলিন্ডার লিকেজে আগুনে পুড়ল ৭ ব্যবসাপ্রতিষ্ঠান

এছাড়া, ডায়মন্ড এগ পোল্ট্রি লিমিটেডের পক্ষে ডিজিএম মোঃ পাআমিনুল ইসলাম, সিনিয়র এজিএম সোহেল রানা বাবু এবং ফার্ম ব্যবস্থাপক মোঃ মোশারফ হোসেন সেসময় উপস্থিত ছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  দেশজুড়ে   গাজীপুর   অভিযান  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft