বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল : ডা. জাহিদ
নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ৯:৪৫ এএম আপডেট: ১৮.১০.২০২৫ ১০:২০ এএম

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন। গতকাল শুক্রবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

গত বুধবার রাতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভার কেয়ার হাসপাতালে যান বেগম খালেদা জিয়া। মেডিক্যাল বোর্ডের পরমার্শ অনুযায়ী, সেদিন সাবেক এই প্রধানমন্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। তার পর থেকে তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।


ডা. জাহিদ হোসেন জানান, এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের বিভিন্ন পরীক্ষা শেষ হলে মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তে অতি শিগগিরই বাসায় ফিরবেন। এখন ম্যাডামের অবস্থা সার্বিকভাবে স্থিতিশীল। যে অবস্থায় তিনি হাসপাতালে গিয়েছিলেন, তার চেয়ে অনেকটা স্থিতিশীল আছে।


এর আগে শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ডিপ্লোমা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডি-ম্যাব)-এর নতুন আহ্বায়ক কমিটির আহ্বায়ক শহিদুল্লাহ সিদ্দিকীর নেতৃত্বে প্রিয় নেতার প্রতি শ্রদ্ধা জানান অধ্যাপক জাহিদ। এ সময় শহীদ জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  বিএনপি   বেগম খালেদা জিয়া  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft