রৌমারীতে শিক্ষার্থী আটকের ঘটনায় দফায় দফায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৫:৫১ পিএম

রৌমারীতে চোর সন্দেহে দুই শিক্ষার্থীকে আটকের ঘটনায় বিক্ষোভ ও মানববন্ধন করেছে শিক্ষার্থী ও স্থানীয়রা। এনিয়ে দফায় দফায় মানববন্ধন, বিক্ষোভ মিছিল করছেন স্থানীয়রা।

মিথ্যা মামলা প্রত্যাহার, নিশর্ত মুক্তি ও রৌমারী থানার অফিসার ইনচার্জ সেলিম মালিক এর অপসারণ দাবী করে আগামী ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা।  

জাতীয় নির্বাচনের রিহার্সাল হিসেবে বিবেচিত হবে চাকসু: চবি উপাচার্য

আজ বুধবার (১৫ অক্টোবর) ১২ টার দিকে উপজেলা প্রশাসনিক কার্যালয়ের সামনে পথ সভায় এই আল্টিমেটামের ঘোষণা দেন শিক্ষার্থীরা।

অপরদিকে উপজেলার দাঁতভাঙ্গা বাজার হতে ১২ কিলোমিটার রাস্তা অতিক্রম করে বিক্ষোভ মিছিলটি উপজেলায় আসার সময়ে মাঠের ভিটে নামকস্থানে বাধা দেওয়ার চেষ্টা করেন রৌমারী থানার পুলিশ। সেখানে দলীয় নেতাকর্মীরাও ছিলেন পুলিশের ভুমিকায়। পুলিশের বাধা উপেক্ষা করে বিক্ষোভ মিছিলটি রৌমারী উপজেলা চত্বরে এসে জমায়েত হয় এবং বিক্ষোভে ফেটে পড়েন বিক্ষুদ্ধ জনতারা। 

ফরিদপুরে ইয়াবাসহ যুবলীগ নেতা আটক

জানা গেছে, উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের হরিণধরা পূর্বপাড়া গ্রামে ৯ অক্টোবর সুরুত আলীর বাড়িতে চুরি ও অগিকাণ্ডের ঘটনা ঘটে। পরেরদিন সুরুত আলী বাদী হয়ে রৌমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের দেন। পুলিশ ঘটনাটি তদন্ত করার আগেই গত ১৩ অক্টোবর সকালের দিকে হরিণধরা গ্রামের এসএসসি পরীক্ষার্থী সাদ্দাম হোসেন ও অষ্টম শ্রেণী পড়–য়া ছাত্র এনামুল হকসহ ৫ জনকে চুরির ঘটনায় জড়িত থাকার সন্দেহে তাদেরকে ডেকে নেয় বাদী সুরুত আলীর বাড়িতে। খবরটি ছড়িয়ে পড়লে গ্রামবাসিরা এগিয়ে আসে এবং পুলিশকে বাধা সৃষ্টি করে। এনিয়ে পুলিশ ও গ্রামবাসির সাথে বাকবিতন্ডতার সৃষ্টি হয়। তথ্য প্রমাণাদি ছাড়াই এনামুল ও সাদ্দামকে আটক করে থানায় আনার ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় উঠে এবং ফুসে উঠে স্থানীয় জনতা। 

ফরিদপুরে বাস খাদে পড়ে নারী-শিশুসহ নিহত ২

রোকেয়া খাতুন বলেন, তদন্ত না করেই নিরিহ দুইজন ছেলেকে ধরে নিয়ে জেলে পাঠাইছে। আমরা বারবার ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করলেও পুলিশ কথা শোনেনি। পুলিশ বাদীর কথায় এসব করছে। আমরা এই ওসির বিচার চাই।

এ ব্যাপারে রৌমারী থানার অফিসার ইনচার্জ সেলিম মালিক জানান, আমি সঠিকভাবে তদন্ত করে জড়িতদের বিচার হবে এবং নিদোষীদের নিশর্ত মুক্তির প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  দেশজুড়ে   রৌমারী   আটক   বিক্ষোভ   মানববন্ধন  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft