নেপালের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখতে চায় যুক্তরাষ্ট্র
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ৭:১৯ পিএম

দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা বৃদ্ধি এবং একটি নিরাপদ বিশ্ব গঠনে অবদান রাখার জন্য যুক্তরাষ্ট্র নেপালের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখতে চায় বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

সংবিধান দিবস উপলক্ষে নেপালের জনগণকে অভিনন্দন জানিয়ে রুবিও 'নেপালের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা এবং আসন্ন নির্বাচনের প্রতি ওয়াশিংটনের অব্যাহত সমর্থনের' ওপর জোর দিয়েছেন।

পাকিস্তানে পৃথক দুই বিস্ফোরণে নিহত ১১

রুবিও বলেন, দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা বৃদ্ধি এবং একটি নিরাপদ ও সুরক্ষিত বিশ্ব গঠনে অবদান রাখার জন্য যুক্তরাষ্ট্র নেপালের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখার জন্য উন্মুখ।

সংবিধান সমুন্নত রাখে এমন একটি স্বচ্ছ সরকারের জন্য নেপালি জনগণের আকাঙ্ক্ষার প্রশংসা করে তিনি বলেন, আগামী মাসগুলোতে নির্বাচনের প্রস্তুতির সময় একটি গণতান্ত্রিক সমাধান অর্জনের জন্য এটি অপরিহার্য।

সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল ফ্রান্স

সাম্প্রতিক নেপালজুড়ে বিক্ষোভে নিহত ও আহতদের পরিবারের প্রতিও সমবেদনা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। রুবিও বলেন, নেপালের জনগণ অর্থনৈতিক প্রবৃদ্ধি, আঞ্চলিক নিরাপত্তা জোরদার এবং সবার জন্য সমৃদ্ধি প্রচারের ওপর দৃষ্টি দিয়ে একটি আশাব্যঞ্জক ভবিষ্যত প্রত্যাশা করে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  আন্তর্জাতিক   নেপাল   যুক্তরাষ্ট্র  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft