ফরিদপুরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১১:১২ এএম আপডেট: ১৬.০৯.২০২৫ ১১:২০ এএম

‎সম্প্রতি গেজেটে নির্বাচন কমিশনের সীমানা পুনর্বিন্যাস নিয়ে ফরিদপুরে সকাল থেকে চলমান মহাসড়ক অবরোধ কর্মসূচি স্থগিত করা হয়। এতে আজ সকাল সাড়ে ৯টা থেকে আবার যান চলাচল শুরু হয়।

আজ মঙ্গলবার ষষ্ঠ দিনের মতো ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়ন ও হামিরদী ইউনিয়ন দুটি ইউনিয়ন ফরিদপুর ২ আসনে অন্তর্ভুক্ত করায় ফরিদপুর-ভাঙ্গা মহাসড়ক অবরোধ করে রেখেছিলেন স্থানীয়রা। পরে সকাল সাড়ে ৯টার দিকে তারা সড়ক থেকে সরে যান। বর্তমানে সকল রোডে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

‎এদিকে দুটি ইউনিয়ন পুনর্বিন্যাসের প্রতিবাদে মহাসড়ক অবরোধ, অফিস ও থানায় হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।

‎গতকাল ‎সোমবার দিবাগত রাত ১২টায় দিকে ঢাকায় ফেরার সময় তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘জনগণের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য যা যা করণীয় আমরা সব ব্যবস্থা নেব। এখানকার যারা নিরাপত্তা রক্ষার দায়িত্বে ছিলেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা আমাকে অবগত করেছেন। আমি তাদের নির্দেশ দিয়েছি আইনশৃঙ্খলা রক্ষার জন্য যা যা করার সবকিছুর বিষয়ে ব্যবস্থা নেওয়ার।’

এর আগে তিনি উপজেলার ক্ষতিগ্রস্ত অফিসগুলো পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। ক্ষতিগ্রস্ত ঘটনাস্থল পরিদর্শন শেষে ভাঙ্গা উপজেলার বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে এক জরুরি বৈঠক করেন তিনি।

‎তিনি আরও বলেন, ‘যারা ফ্যাসিস্ট, তাদের আমরা অবশ্যই আইনের আওতায় আনব। ইতোমধ্যে আমি তাদের গ্রেপ্তার করতে নির্দেশ দিয়েছি। এ ঘটনায় ৪-৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ভাঙ্গা থানার ক্ষতির দায়িত্ব জেলা পুলিশকে এবং উপজেলা পরিষদের ক্ষতির দায়িত্ব জেলা প্রশাসককে দেওয়া হয়েছে।’

‎ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান মোল্লা বলেন, ‘আমরা নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলেছি এবং মানুষের আবেগ-অনুভূতি তুলে ধরে একটি প্রতিবেদন পাঠিয়েছি। সেটি বিবেচনা করা হবে। যেহেতু ২টি ইউনিয়ন কেটে নেওয়ার বিষয়ে হাইকোর্টে রিট হয়েছে। আগামী ২১ সেপ্টেম্বর শুনানির পর জানা যাবে আসলে বিষয়টি কোন দিকে যাচ্ছে।’

‎‎জেলা প্রশাসক ভাঙ্গার জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়ে আরও বলেন, ‘আপনাদের কর্মসূচি থেকে ফিরে আসুন এবং সময়ের জন্য অপেক্ষা করুন। ভাঙ্গার সুনাম রক্ষায় জনগণের যেন কষ্ট না হয়, সেজন্য আপনারা কর্মসূচি থেকে সরে আসুন।’

‎উল্লেখ্য, সোমবার দুপুরে ফরিদপুরের ভাঙ্গায় আসন পুনবিন্যাস নিয়ে আন্দোলনকারীদের হামলায় ভাঙ্গা উপজেলা পরিষদ, ইউএনও অফিসসহ ১৫/২০টি অফিস ও দুটি থানায় হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আর এই ঘটনা দেখতে রাতেই ঢাকা থেকে ফরিদপুরে ভাঙ্গায় আসেন ঢাকা রেঞ্জের ডিআইজি।

জ/উ
টাঙ্গাইলে ফ্যাসিস্ট এমপি-মন্ত্রীদের আঁতাতকারী বিএনপির মনোনয়নপ্রত্যাশী

টাঙ্গাইলে ফ্যাসিস্ট এমপি-মন্ত্রীদের আঁতাতকারী বিএনপির মনোনয়নপ্রত্যাশী

টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপনের টাঙ্গাইল
ফরিদপুরে আসন বিন্যাসকে কেন্দ্র করে থানায় ভাংচুর-অগ্নিসংযোগ

ফরিদপুরে আসন বিন্যাসকে কেন্দ্র করে থানায় ভাংচুর-অগ্নিসংযোগ

ফরিদপুরের ভাঙ্গায় আসন পুনর্বিন্যাসকে কেন্দ্র করে ভাঙ্গা উপজেলা, থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে বিক্ষোভকারী
কাপাসিয়ায় চোর সন্দেহে কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ

কাপাসিয়ায় চোর সন্দেহে কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ

গাজীপুরের কাপাসিয়ায় চোর সন্দেহে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ স্থানীয়দের বিরুদ্ধে। নিহ্ত মোহাম্মদ মোজাম্মেল কাপাসিয়া
ঢাকা মেডিকেলে একসঙ্গে ছয় সন্তানের জন্ম দিলেন এক নারী

ঢাকা মেডিকেলে একসঙ্গে ছয় সন্তানের জন্ম দিলেন এক নারী

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে একসঙ্গে ছয় সন্তানের জন্ম দিয়েছেন প্রিয়া নামের এক নারী।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  নির্বাচন কমিশন   ফরিদপুর   ইউনিয়ন   পুনর্বিন্যাস   মহাসড়ক   অবরোধ   অফিস   থানা   হামলা   ভাঙচুর   অগ্নিসংযোগ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft