কাপাসিয়ায় চোর সন্দেহে কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ৭:১৩ পিএম আপডেট: ১৫.০৯.২০২৫ ৭:১৬ পিএম

গাজীপুরের কাপাসিয়ায় চোর সন্দেহে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ স্থানীয়দের বিরুদ্ধে। নিহ্ত মোহাম্মদ মোজাম্মেল কাপাসিয়া উপজেলার দক্ষিণগাঁও গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে। 

প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানান, গতকাল শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সনমানিয়া ইউনিয়নের দক্ষিণগাঁও এলাকায় মতিউর রহমানের স্ত্রী মোছাম্মদ খুকি আক্তার (৪০) এর বাড়ি থেকে হান্ডি পাতিল চুরি করার অভিযোগে মোহাম্মদ মোজাম্মেলকে স্থানীয় কয়েকজন আটক করে গণপিটুনি দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ৮টার দিকে মোজাম্মেলের মৃত্যু হয়। 

সিরাজগঞ্জে পিতাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

নিহতের চাচাতো ভাই মোহাম্মদ ওমর ফারুক অভিযোগ করে বলেন, “আমার ভাইকে পরিকল্পিতভাবে চুরির অপবাদ দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। তাকে নিজ বাড়ীর সামনে থেকে ১০/১২ জন পাশের বাড়িতে নিয়ে চোর অপবাদ দিয়ে লাঠি দিয়ে পিটিয়ে আহত করেছে। হত্যাকারীদের সঙ্গে তার ব্যক্তিগত বিরোধ ছিল।”

নিহতের স্ত্রী সুলতানা রাজিয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার স্বামীকে খুন করা হয়েছে। আমি রাত ৩টার দিকে থানায় অভিযোগ দিতে গেলে কম্পিউটার অপারেটর না থাকায় মামলা করতে পারিনি। এখন আবার থানায় যাচ্ছি অভিযোগ দেওয়ার জন্য আমার স্বামী একজন কৃষষক। একই সাথে মানুষের বাড়িতে কাজ করে সংসার চালাতেন। এখন তাকে মেরে ফেলা হয়েছে—আমি আমার দুই ছেলে আর মেয়েকে নিয়ে কোথায় যাব।”

বাউফলে পুলিশের বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ

এ বিষয়ে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, নিহতের মরদেহটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় জনতা পিটিয়ে আহত করার পর সে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

স্থানীয় জনতা তাকে কেন পিটিয়ে আহত করেছে জানতে চাইলে ওসি বলেন, অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  দেশজুড়ে   গাজীপুর   পিটিয়ে হত্যা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft