‘যারা ফ্যাসিস্ট তাদের আমরা আইনের আওতায় আনব’
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১১:১৮ এএম

আন্দোলনকারীদের হামলায় ভাঙ্গা উপজেলা পরিষদ, ইউএনও অফিসসহ অন্তত ২০টি অফিস ও দুটি থানায় হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্ত অফিস-আদালত পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘যারা ফ্যাসিস্ট, তাদের আমরা অবশ্যই আইনের আওতায় আনব। এরই মধ্যে আমি তাদের গ্রেপ্তার করতে নির্দেশ দিয়েছি।’

সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত ১২টায় দিকে ঢাকায় ফেরার সময় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

রেজাউল করিম মল্লিক বলেন, ‘জনগণের শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য যা যা করণীয় আমরা সব ব্যবস্থা নেব। যেহেতু আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে আছি, সেক্ষেত্রে আমরা যে পরিস্থিতির সম্মুখীন এখানকার যারা নিরাপত্তা রক্ষার দায়িত্বে ছিলেন তাদের সঙ্গে কথা বলেছি, এ বিষয়ে আমাকে অবগত করেছেন, আমি তাদের নির্দেশ দিয়েছি আইনশৃঙ্খলা রক্ষার জন্য যা যা করার সবকিছুর বিষয়ে ব্যবস্থা নেওয়ার।’

এর আগে উপজেলার ক্ষতিগ্রস্ত অফিসগুলো পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি। পরিদর্শন শেষে ভাঙ্গা উপজেলার অফিসারদের সঙ্গে এক জরুরি বৈঠক করেন।

এ সময় ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সিদ্দিকুর রহমান, ফরিদপুর জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা, জেলা পুলিশ সুপার এম এ জলিল, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। ক্ষয়ক্ষতির বিষয়ে তদন্ত করে পরে জানানো হবে বলে জানান জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা।

জ/জ
প্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিভিন্ন দূতাবাসে বদলি

প্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিভিন্ন দূতাবাসে বদলি

সিভিল সার্ভিসের ১৭ কর্মকর্তাকে বিভিন্ন দূতাবাসে বদলি করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সোমবার (১৫
আজ থেকে পদ্মা সেতুতে চালু হচ্ছে স্বয়ংক্রিয় টোল পরিশোধ ব্যবস্থা

আজ থেকে পদ্মা সেতুতে চালু হচ্ছে স্বয়ংক্রিয় টোল পরিশোধ ব্যবস্থা

আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে পদ্মা সেতুতে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে আধুনিক নন-স্টপ
বুধবার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস

বুধবার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস

মৌসুমী বায়ুর প্রভাবে সারাদেশে চলমান বৃষ্টি আগামী বুধবার পর্যন্ত চলতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া
উত্তরবঙ্গের ১২ জেলা প্লাবিত হওয়ার আশঙ্কা

উত্তরবঙ্গের ১২ জেলা প্লাবিত হওয়ার আশঙ্কা

দেশের ১২ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে বলে জানিয়েছে বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আগামী


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft