বেনাপোল সীমান্তে ২৭ লাখ টাকার চোরাই পণ্য জব্দ
বেনাপোল প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৯:২৭ পিএম

বেনাপোলের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে ২৭ লাখ ২২ হাজার টাকার বিভিন্ন প্রকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী।

তিনি জানান, শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদে বেনাপোল বিওপি, আন্দুলিয়া বিওপি এবং বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ফেনসিডিল, ট্যাপেন্টাডল ট্যাবলেট, শাড়ী, কম্বল, পোশাক সামগ্রী, বাইসাইকেল, কীটকাশক, বিভিন্ন প্রকার ওষুধ, কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়।

বেনাপোলে ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

জব্দকৃত পণ্যের মূল্য প্রায় ২৭ লাখ ২২ হাজার টাকা বলে জানায় বিজিবি। এসব পণ্য বেনাপোল কাস্টমসের গোডাউনে জমা দেওয়া হবে।

অধিনায়ক সাইফুল্লাহ সিদ্দিকী জানান, চোরাকারবারিদের আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবির টহল তৎপরতা জোরদার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিজিবির এধরণের অভিযান অব্যাহত থাকবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  দেশজুড়ে   বেনাপোল   চোরাই পণ্য   বিজিবি  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft