বক্সিং তারকা রিকি হ্যাটন মারা গেছে
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৯:২৪ পিএম

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানা গেছে, ব্রিটিশ বক্সিং চ্যাম্পিয়ন রিকি হ্যাটন মারা গেছেন। স্থানীয় সময় রোববার (১৩ সেপ্টেম্বর) তার নিজ বাড়ি থেকে লাশ উদ্ধার করেছেন পুলিশ। 

প্রতিবেদনে বলা হয়, ৪৩ বছর বয়সী এই অ্যাথলেটের মৃত্যুতে ক্রীড়াঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। বক্সিং ছাপিয়ে ফুটবল ও অন্যান্য খেলার অ্যাথলেটরাও তার মৃত্যুতে শোক প্রকাশ করছেন। 

ভারত ম্যাচ নিয়ে যা ভাবছে পাকিস্তান

পুলিশ জানিয়েছে, গ্রিন ম্যানচেস্টারের হাইডে তার বাড়ি থেকে লাশ উদ্ধার করেছেন তারা। এখন পর্যন্ত কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের নিদর্শন পাওয়া যায়নি। আজ রবিবার স্থানীয় সময় ভোর পৌনে সাতটায় তার লাশ উদ্ধার করা হয়। 

বক্সিং জগতের অন্যতম জনপ্রিয় তারকা রিকি হ্যাটন। দুইবার ওয়ার্ল্ড টাইটেল আছে তার। একটি লাইট ওয়েলটারওয়েট ও একটি ওয়েলটারওয়েট। ২১ শতকের শুরুর দশকে তিনি বিশ্বের অন্যতম জনপ্রিয় মুষ্টিযোদ্ধা হিসেবে নিজেকে তুলে ধরেন। তার নিকনেম ছিল দ্য হিটম্যান। 

পাকিস্তান নয়, বিশ্বকাপের প্রস্তুতি মালয়েশিয়ায়

ফ্লয়েড মেওয়েদার ও ম্যানি পাকিয়াওয়ের মতো বক্সারের বিরুদ্ধেও জয় পেয়েছেন তিনি। মেওয়েদারের কাছে হারার আগ পর্যন্ত ৪৩-০ স্ট্রিক রেকর্ডও ছিল রিকির।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  খেলাধুলা   বক্সিং   রিকি হ্যাটন   মৃত্যু  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft